২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে নাশকতার মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

টিপু সুলতান সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 06:59 PM

Updated : 22 Nov 2026, 06:59 PM

নড়াইলে নাশকতাসহ একাধিক মামলার আসামি তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার তুলারামপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু জানান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকালের দিকে তুলারামপুর গ্রামে টিপু সুলতানের (৫৫) বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে নাশকতাসহ তিনটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।