২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় পড়ে ছিলেন রাস্তায়, হাসপাতালে বৃদ্ধের মৃত্যু

তার পরিচয় নিশ্চিত করতে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়ার কথা বলেছেন শাহবাগ থানার এক এসআই।

পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় পড়ে ছিলেন রাস্তায়, হাসপাতালে বৃদ্ধের মৃত্যু

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 07:52 PM

Updated : 22 Nov 2026, 07:52 PM

বাংলা একাডেমির সামনে থেকে গুরুতর আহত এক বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার ঘণ্টাখানেক পরে তার মৃত্যু হয়েছে।

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে নাম-পরিচয় না জানা ষাটোর্ধ্ব ওই ব্যক্তি মারা যান।

শাহবাগ থানার এসআই মো. আল-আমিন বলেন, দুপুর আড়াইটার দিকে বাংলা একাডেমির সামনে আহত ওই ব্যক্তির শারীরিক অবস্থা খারাপ হলে সেখানে অবস্থানরতা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকাল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, দুই-তিন দিন আগে বাংলা একাডেমির সামনের সড়কে ওই বৃদ্ধ আহত হন। কীভাবে আহত হয়েছিলেন- তা স্থানীয়রা কেউ বলতে পারেননি। এরপর থেকে তিনি ওই এলাকাতে অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন এবং তার ডান পায়ে ব্যান্ডেজ বাঁধা ছিল।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, নিহত বৃদ্ধের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের হাসপাতালের মর্গে রাখার তথ্য য়ে তিনি বলেন, এটির প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।