১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উপ-নির্বাচনের জন্য প্রস্তুত ফজলে রাব্বীর আসন

গত ২৩ অগাস্ট এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

উপ-নির্বাচনের জন্য প্রস্তুত ফজলে রাব্বীর আসন

নির্বাচনী এলাকার একটি চায়ের দোকানে এলাকাবাসী,

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2022, 01:36 PM

Updated : 11 Oct 2022, 01:58 PM

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। শেষ হয়েছে প্রচার প্রচারণাও।

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। এরপর ২৩ অগাস্ট এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ আসনের উপ-নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির মনোনীত এএইচএম গোলাম শহীদ, বিকল্পধারা মনোনীত জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান এবং সৈয়দ মাহবুবুর রহমান।

সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব বলেন, এ আসনে দুটি উপজেলার ১৭টি ইউনিয়নের ৩ লাখ ৩৯ হাজার ৯৮ জন ভোটার ভোট দেবেন। ১৪৫টি কেন্দ্রে ৯৫২টি বুথে ইভিএমে মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসানের সমর্থকরা বলছেন, ২০০৬ সালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মনোনীত হয়ে প্রায় সাড়ে পাঁচ বছর দায়িত্বে ছিলেন মাহমুদ হাসান। এ কারণে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার তরুণ ও যুব সমাজের মধ্যে তার যথেষ্ট প্রভাব রয়েছে। দুই উপজেলা আওয়ামী লীগের মূল নেতৃত্ব তার সঙ্গে কাজ করছে।

তাদের দাবি, ক্ষমতায় না থেকেও মাহমুদ ‘তদবির করে’ নদী ভাঙন রোধ, রাস্তাঘাট, ব্রিজ কালভার্টসহ এলাকার অনেক উন্নয়ন করেছেন। এজন্য তিনি জনপ্রিয়তায় এগিয়ে আছেন। এ কারণে তিনি আসনটি আবার উদ্ধার করতে পারবেন।

আর মাহমুদ হাসানের ভাষ্য, নৌকা উন্নয়নের প্রতীক। এ প্রতীকে ভোট দিলে দেশের উন্নয়ন হয়। এখন দল ক্ষমতায়। তিনি নির্বাচিত হলে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।

ভোটে নির্বাচিত হলে দুই উপজেলায় নদী ভাঙন স্থায়ীভাবে রোধ এবং গাইবান্ধার বালাসি থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত ব্রহ্মপুত্র নদে টানেল নির্মাণের ব্যবস্থা করবেন বলেও অঙ্গীকার করেন এ আওয়ামী লীগ প্রার্থী।

আর জাতীয় পার্টি (জাপা) মনোনীত গোলাম শহীদ বলছেন, উপ-নির্বাচনে ভোটাররা তাকেই বিজয়ী করবেন বলে তিনি আশাবাদী।

আরও পড়ুন:

পুরানো খবর:

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন: নৌকা ও লাঙ্গলে লড়াইয়ের আভাস

পুরানো খবর:

গাইবান্ধা-৫: ফজলে রাব্বীর আসনে নৌকার মাঝি কে?

পুরানো খবর:

স্ত্রী-সন্তানদের পাশে চিরনিদ্রায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া

পুরানো খবর:

মারা গেছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া