কাজ চেয়ে শরদের পোস্ট, পাশে দাঁড়ালেন শাহরুখ
‘জোশ’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন শরদ।
বলিউডের অভিনেতা শরদ কাপুরের খারাপ সময়ে তার পাশে দাঁড়িয়েছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান।
সংবাদামাধ্যম ‘দ্য ওয়াল’ জানিয়েছে, কদিন আগে কাজ চেয়ে সোশাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন শারদ কাপুর। তা দেখে এক সময়ের সহশিল্পী শরদের সঙ্গে যোগাযোগ করেন শাহরুখ।
শরদ বলেছেন পুরনো বন্ধুর ওই ফোন তাকে আপ্লুত করেছে। ২০০০ সালে মুক্তি পাওয়া মনসুর খান পরিচালিত ‘জোশ’ সিনেমায় শাহরুখের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন শরদ। দুই অভিনেতার সেই পর্দার সংঘাত সে সময় আলোচনায় এসেছঠিল।
একসময় জনপ্রিয় কিছু সিনেমায় শরদ কাজ করলেও, সময়ের সঙ্গে কাজের সুযোগ কমতে থাকে শরদের।
সোশাল মিডিয়ায় শরদ বলেছিলেন, এখনো ভালো চরিত্রে অভিনয় করতে চান তিনি। একেবারে হারিয়ে যেতে চান না।
তবে কেবল শাহরুখই নন, সালমান খান, সোনু সুদ, জাভেদ আখতার, সোনু নিগারসহ অনেকেই শরদের পাশি দাঁড়িয়েছেন।
পুরনো সতীর্থরা যোগাযোগ করায় শরদের খারাপ সময় কেটে যেতে পারে বলে ধারণা করা হচ্ছেভ
১৯৯৪ সালে ‘মেরা পেয়ারা ভারত’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন শরদ। মহেশ ভাটের ‘দস্তক’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। তবে শাহরুখের সঙ্গে ‘জোশ’ সিনেমাটিই তাকে বেশি আলোয় আনে।
এ বার নতুন করে কাজের সুযোগের অপেক্ষায় আছেন অভিনেতা। আসছে বছরের জানুয়ারি থেকে আবার অভিনয়ে ফিরতে চান তিনি।
