‘খুনি নই, আমি প্রেমিক’, বললেন শাহরুখ
শাহরুখের এই সংলাপ মনে করিয়ে দিয়েছে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘বাদশাহ’ সিনেমার শিরোনাম সংগীতের কথা।
হাতে বন্দুক, ঠোঁটে গোলাপ আর চারপাশে আগুনের মধ্যে দিয়ে হেঁটে আসছেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সঙ্গে ঘোষণা, ‘খুনি নই, আমি প্রেমিক।’
নায়কের আগামী সিনেমা ‘কিং’ এর পোস্টারে এভাবেই পাওয়া গেছে শাহরুখকে।
এনডিটিভি জানিয়েছে, শাহরুখের এই সংলাপ মনে করিয়ে দিয়েছে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘বাদশাহ’ সিনেমার শিরোনাম সংগীতের কথা। পুরোনো সেই স্মৃতিকে ফিরিয়ে এনে নতুন ছবির প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করেছেন অভিনেতা।
সিদ্ধার্থ আনন্দ পরিচালতি ‘কিং’ মুক্তি পাবে বছর শেষে। সিনেমাটি আলোয় আসার দুমাস আগে এল পোস্টার। যেখানে শাহরুখের দেখা মিলছে অ্যাকশনের আবহে।
গেল বছরের ২ নভেম্বর শাহরুখের ৬০তম জন্মদিনে ‘কিং’ সিনেমার নাম ঘোষণা করা হয়েছিল। তখন প্রকাশ হওয়া ঝলকে শাহরুখের দেখা মেলণে রুপালি চুলে।
তার সংলাপ ছিল, ‘আমি আতঙ্ক।’
অভিনেতা এবারে নিজেকে প্রেমিক হিসেবে পরিচয় দিচ্ছেন।
সিনেমার অন্যতম চমক শাহরুখের সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন মেয়ে সুহানা খান; এই সিনেমা দিয়ে প্রথমবার বড় পর্দাতেও অভিষেক হচ্ছে সুহানার।
রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্যে দেখানো হয়েছে শহরের অপরাধ জগত পরিচালিত হয় এক কুখ্যাত ডনের ইশারা এবং সিদ্ধান্তে। সেই ডনের একজন শিষ্যা আছেন, যিনি অক্ষরে অক্ষরে গুরুর কথা মেনে চলেন।
‘দ্য কিং’ সিনেমায় গুরু-শিষ্যার এই চরিত্রটি করেছেন বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা।
আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লাসহ অনেকে।
এই সিনেমায় শাহরুখ ও সুহানার সঙ্গে অভিনয় করছেন অনিল কাপুর, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারশি, সৌরভ শুক্লা, রানি মুখার্জি, রাঘব যুয়াল, জ্যাকি শ্রফ, জয়দীপ অহলাওয়াত, অক্ষয় ওবেরয়, অভয় ভার্মা, কলকাতার খরাজ মুখোপাধ্যায়সহ অনেকে।
‘কিং’ অ্যাকশনে ভরপুর; সিনেমার চিত্রনাট্য লিখেছেন চারজন। তাদের মধ্যে একজন ‘কাহানি’-খ্যাত সুজয় ঘোষ।
‘কিং’ মুক্তি পাবে চলতি বছরের ২৪ ডিসেম্বর। শুরুতে যে মানের সিনেমা তৈরির পরিকল্পনা করা হয়েছিল, শেষপর্যন্ত তার চেয়ে অনেক বড় মাপের কাজ হতে চলেছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।
