২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার

ভোরের দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় ককটেলগুলো উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 11:41 AM

Updated : 22 Nov 2026, 11:41 AM

নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় কালো টেপে মোড়ানো ছয়টি ককটেল উদ্ধার করেছে এসআরবি। 

রোববার ভোরের দিকে নাটোরের নলডাঙ্গার পাটুল নিচা বাজারের ওয়াচ টাওয়ারের সিড়ির নিচ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয় বলে জানান এসআরবি-৫ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার তন্ময় বিশ্বাস।

রোববার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে তন্ময় বিশ্বাস বলেন, রোববার মাঝরাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পরে পাটুলের ওয়াচ টাওয়ারের সিড়ির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা বাজারের ব্যাগ থেকে ছয়টি ককটেল সনাক্ত করা হয়।

পরে ভোরের দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় ককটেলগুলো উদ্ধার করা হয়। 

ককটেলগুলো জব্দ দেখিয়ে পরে নলডাঙ্গায় থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নলডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।