গাইবান্ধায় নির্মাণাধীন ঘর থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
গোপন খবর পেয়ে এসআরবি সদস্যরা ঢাকা-রংপুর মহাসড়কের পাশে অভিযান চালান।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নির্মাণাধীন একটি ঘর থেকে তিনটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।
শনিবার ভোরে উপজেলার ধাপেরহাটে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে একটি ঘর থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয় বলে জানান এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
তিনি বলেন, গোপন খবর পেয়ে এসআরবি সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। এ সময় ঘরটিতে তল্লাশি করে তিনটি ককটেল ও তিনটি পেট্রল বোমা পাওয়া যায়।
পরে এসআরবি-১৩-এর বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা সেগুলো উদ্ধার করেন। উদ্ধার করা বিস্ফোরকগুলো সাদুল্লাপুর থানায় জমা দেওয়া হয়েছে।
