১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পেট্রোল বোমা ও ককটেলসহ গ্রেপ্তার ৫

তারা নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 06:00 PM

Updated : 18 Nov 2026, 06:00 PM

গাজীপুরের কালিয়াকৈরে পেট্টোল বোমা ও ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে সফিপুর এলাকার ইবনে সিনা কারখানার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন-ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫), একই উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮), কালিয়াকৈরের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন ইফতি (২১), গাজীপুর জেলা ছাত্রলীগের উপ-ছাত্রবিষয়ক সম্পাদক আশিক হোসেন (২১) এবং কালিয়াকৈরের ৮ নম্বর ওয়ার্ড মহল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৬)।

বিস্তারিত আসছে …