০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

একটি আমবাগান থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Oct 2026, 06:50 PM

Updated : 09 Oct 2026, 06:58 PM

রাজবাড়ীর পাংশা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এসআরবি।

শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-১০-এর সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদে এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় একটি আমবাগান থেকে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধার করা ককটেলগুলো ব্যবহার করে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।