১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রংপুরে শেষ মুহূর্তের প্রচারে প্রার্থীরা, মাঠে থাকবে বিজিবি

রোববার রাত ১২টায় শেষ হবে প্রচারণার সময়সীমা।

রংপুরে শেষ মুহূর্তের প্রচারে প্রার্থীরা, মাঠে থাকবে বিজিবি

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটযুদ্ধ হবে ইভিএমের মাধ্যমে নির্বাচনের। এজন্য রংপুরে ৩ হাজারের বেশি ইভিএম চলে এসেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2022, 06:05 PM

Updated : 25 Dec 2022, 06:05 PM

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারের শেষদিন রোববার। তীব্র শীতের মধ্যেও শেষ সময়ে জমে উঠেছে ভোটের মাঠ। 

রোববার রাত ১২টায় শেষ হবে প্রচার। এর আগ পর্যন্ত নগরীর বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের কাছে ছুটবেন নির্বাচনের প্রার্থীরা। 

সকাল থেকেই শীত উপেক্ষা করে বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। ভোটারদের আকৃষ্ট করতে একইসঙ্গে ডিজিটাল মাধ্যমেও চলছে ব্যাপক প্রচার। 

Image

নির্বাচনে ৩৩টি ওয়ার্ডের ২২৯টি কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা এক হাজার ৩৪৯টি।

এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়জন। এরমধ্যে ভোটের মাঠে আছেন সদ্য বিদায়ী মেয়র ও জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। ভোটারদের ধারণা, এই দুজনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। 

অন্যদিকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়ালও ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। গত দুদিন ধরে ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে নগরীতে বেশ কয়েকটি পথসভা করেছেন দলটির কেন্দ্রীয় আমির ও চরমোনাই পীর মুফতি রেজাউল করিম। 

এ ছাড়া বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আবু রায়হান, খেলাফত মজলিসের প্রার্থী তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাসদের শফিয়ার রহমান, জাকের পার্টির খোরশেদ আলম খোকন ও স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান নিজ নিজ অবস্থান থেকে প্রচারণা চালাচ্ছেন। 

নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর ৬৮ জন এবং সাধারণ কাউন্সিলর ১৮৩ জনসহ ২৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ৩০নং ওয়ার্ডে একজন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

এদিকে, কোনো কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এলেও নির্বাচন কমিশন বলছে, সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছেন তারা।

এ ছাড়া নির্বাচন ঘিরে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে নগরজুড়ে। 

নির্বাচনে আইনশৃঙ্খলার দায়িত্বে পুলিশ, আনসার ও ভিডিপির পাশাপাশি মাঠে থাকবে ১১ প্লাটুন বিজিবি। প্রতি সংরক্ষিত ওয়ার্ডে এক প্লাটুন করে বিজিবি মোতায়েন থাকবে। 

এ বিষয়ে রোববার বিকালে নির্বাচন কমিশন (ইসি) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন জানান, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, এপিবিএন ও ব্যাটেলিয়ন আনসার সমন্বয়ে প্রতিটি সাধারণ ওয়ার্ডে একটি মোবাইল ফোর্স থাকবে। 

এ ছাড়া প্রতি তিনটি সাধারণ ওয়ার্ডে একটি স্ট্রাইকিং ফোর্স এবং প্রতি থানায় একটি করে রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স থাকবে। 

আর প্রতি দুইটি সাধারণ ওয়ার্ডে একটি করে র‌্যাবের টিম থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে ভোটকেন্দ্রের বাইরে র‌্যাব/পুলিশের টিম সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। 

এদিকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে চার জন অস্ত্রসহ পুলিশ (একজন এসআই/এএসআই ও তিন জন কনস্টেবল), দুই জন অস্ত্রসহ অঙ্গীভূত আনসার ও ১০ জন লাঠিসহ অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য (চার জন মহিলা ও ছয় জন পুরুষ) মোতায়েন থাকবে। 

এছাড়াও নির্বাচনে মাঠে থাকবেন ৪৯ জন ম্যাজিস্ট্রেট। ৩৩টি সাধারণ ওয়ার্ডে ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে বলে জানান এই নির্বাচন কর্মকর্তা। 

দেশের দ্বিতীয় বৃহত্তম এই সিটিতে তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের মাধ্যমে নির্বাচনের ভোটযুদ্ধ। এজন্য রংপুরে ৩ হাজারের বেশি ইভিএম চলে এসেছে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজও শেষ দিকে। 

রোববার দুপুরে রংপুর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রংপুর সিটি করপোরেশনের মোট জনসংখ্যা প্রায় ১০ লাখ। ভোটার চার লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৬ জন, পুরুষ দুই লাখ ১২ হাজার ৩০৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন। 

নির্বাচনে ৩৩টি ওয়ার্ডের ২২৯টি কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা এক হাজার ৩৪৯টি। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা ২২৯ জন এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তা থাকবেন এক হাজার ৩৪৯ জন। মোট পোলিং অফিসার থাকবেন দুই হাজার ৬৯৮ জন।

আরও পড়ুন

রংপুর সিটি নির্বাচন: আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ৫ দিন

রংপুর সিটিতে নতুন যুক্ত হওয়া এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি ডালিয়ার

রংপুর সিটিতে ইভিএমের মক ভোটিং নিয়ে অসন্তোষ জাপা প্রার্থীর

ভোটে অনিয়ম হলে ‘তাৎক্ষণিক অ্যাকশন’: মোস্তফা

রংপুরে ভোটের মাঠে থাকবেন ৪৯ ম্যাজিস্ট্রেট

সংঘাত করতে চাইলে কেউ মাঠে টিকতে পারবে না: মোস্তফা

সিটি করপোরেশন নির্বাচন: প্রচারে উৎসবমুখর রংপুর নগর

রংপুর সিটি নির্বাচন: উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেওয়ার আহ্বান কেন্দ্রীয় নেতাদের

রংপুর সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা ভালো থাকবে, আশ্বাস সিইসির

রংপুরে সুষ্ঠু নির্বাচনের সব ব্যবস্থা নিয়েছে কমিশন: সিইসি

রংপুর সিটি নির্বাচন: সম্পদে আওয়ামী লীগ প্রার্থী জাপার চেয়ে এগিয়ে

রংপুর সিটি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর

রংপুর সিটি: উন্নয়নের জন্য নৌকায় ভোট চাইলেন ডালিয়া

রংপুর সিটি নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থীর ইশতেহার ঘোষণা

রংপুর সিটি নির্বাচন: প্রতীক পেয়ে প্রচারণা শুরু

রংপুর সিটি নির্বাচন: আপিল নিষ্পত্তি শেষে বৈধ প্রার্থী ২৬২

রংপুরে সিটি নির্বাচন: মেয়র পদে ১০ মনোনয়নপত্র বৈধ

রংপুর সিটিতে ২৮০ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

রংপুরে ‘বিদ্রোহীরা সরে যাবেন’, আশা আওয়ামী লীগ প্রার্থীর

রংপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র নিলেন আওয়ামী লীগের ডালিয়া 

“ইভিএমের পিছনের কারিগররা যদি নিরপেক্ষ থাকে তাহলে সুষ্ঠু ভোট সম্ভব”

প্রচার চালিয়েও রংপুর সিটি ভোট থেকে সরে গেলেন জামায়াত নেতা

ইভিএমেও আস্থা আনতে হবে: ইসি রাশিদা