১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রংপুর সিটি নির্বাচন: আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ৫ দিন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রংপুর সিটি নির্বাচন: আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ৫ দিন

রংপুর সিটি করপোরেশন কার্যালয়।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2022, 09:26 PM

Updated : 23 Dec 2022, 09:39 PM

রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকায় আগামী রোববার থেকে পাঁচ দিন লাইসেন্সধারী সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন বলা হয়, রংপুর সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২৫ ডিসেম্বর সকাল ৬টা থেকে ২৯ ডিসেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ থাকবে।

যারা এ আদেশ লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হবে।

দেশের দ্বিতীয় বৃহত্তম এই সিটিতে তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। এতে দুই লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার ২২৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

এবার মেয়র পদে ৯ জনসহ সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।