২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাকসু: ছাত্রী হল দিয়ে ভোট গণনা শুরু, ফলের অপেক্ষা

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বড় ধরনের অনিয়ম-গোলযোগ ছাড়াই টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

বিডিনিউজ২৪

পাভেল রহমান. আরিফুজ্জামান কোরবান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 08:49 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার সাড়ে চার ঘণ্টা পর গণনা শুরু হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ছাত্রীদের হল দিয়ে ভোট গণনা শুরু হয়েছে। গণনার সব প্রক্রিয়া শেষ করে ফলাফল ঘোষণা করতে অন্তত ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বড় ধরনের অনিয়ম-গোলযোগ ছাড়াই টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নয়টি ভবনে ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। প্রায় ২৯ হাজার শিক্ষার্থী সাড়ে তিন দশক পর তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। কিন্তু ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন কেন্দ্রে ৪টার পরও লাইনে অন্তত ৫০ জনকে দাঁড়িয়ে ছিলেন। তাদের সবার ভোটগ্রহণ করা হয়েছে।

বিকাল সাড়ে ৫টার দিকে সব কেন্দ্র থেকে ব্যালট পেপার ও বাক্স কঠোর নিরাপত্তার মধ্যে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানেই রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ভোট গণনা শুরু হয়।

ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সকালে ভোটগ্রহণ শুরুর সময় ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।

ইসলামী ছাত্রশিবির, ছাত্রদলসহ কয়েকজন প্রার্থীর ছোটখাট কিছু অভিযোগ থাকলেও তা ভোটে বড় কোনো প্রভাব তৈরি করেনি।

নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ জানিয়েছেন, ভোট গণনার ক্ষেত্রে প্রথম ধাপে ব্যালট বাক্স খুলে আলাদা রঙয়ের (হল, রাকসু ও সিনেট) ব্যালটগুলোকে ১০০টি করে বান্ডেল করা হবে। দ্বিতীয় ধাপে ব্যালট মেশিনে দেওয়া হবে এবং তৃতীয় ধাপে ৪৩ সদস্যের একটি বিশেষজ্ঞ দল পুনরায় প্রাপ্ত ফল যাচাই করবেন। এরপর ফল ঘোষণা করা হবে।

“ফল ঘোষণার ক্ষেত্রে ধারাবাহিকভাবে একটি একটি করে হলের ফল প্রকাশ করা হবে এবং প্রত্যেকটি হলের ক্ষেত্রেই এই তিনটি ধাপ অনুসরণ করা হবে।”

নির্বাচন কমিশনার বলেন, “আমরা মেয়েদের হল দিয়ে ভোট গণনা শুরু করব। প্রথম হলটির ফলাফল আমরা একাধিকবার যাচাই করব। সেক্ষেত্রে প্রথম হলের ফল ঘোষণা করতে আমাদের একটু সময় লাগবে।”

ভোট তথ্য

>> মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন; তাদের ১১ হাজার ৩০৫ নারী, আর পুরুষ ১৭ হাজার ৫৯৬ জন

>> রাকসুর ২৩টি পদে মোট প্রার্থী ৩০৫ জন

>> ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী হয়েছেন

>> সিনেটে পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন

>> বিশ্ববিদ্যালয়ের ২১২ জন শিক্ষক ও কর্মকর্তা প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন

আরও পড়ুন:

রাকসু: শহীদুল্লাহ ভবনে ৪টার পরও ভোটগ্রহণ

রাকসু: ভোট শেষে গণনার অপেক্ষা

রাকসু: প্রথম ৩ ঘণ্টায় ভোট পড়ল ২৫%

রাকসু: 'জীবনে প্রথম ভোট দিয়ে ইতিহাসের সাক্ষী হলাম'

আঙুলের অমোচনীয় কালি 'উঠে যাওয়ার' অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর

রাকসু: বেলা বাড়ার সঙ্গে ভোটার বেড়েছে

রাকসু: সিনেটে ডাবল ভোট দেওয়ার দাবি শিক্ষার্থীর

৩৫ বছর পর ভোট দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

এক নজরে রাকসু ভোট

রাকসু ভোট: আগের ভিপি-জিএস যারা, এবার কারা?

কেমন হল রাকসুর প্রচার

প্রার্থীদের শেষ সময়ের প্রচারে সরগরম রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাকসু ভোট: অনাবাসিক ভোটারদের হাতে জয়-পরাজয়!

রাকসু: ইশতেহারের 'গালগল্পে' বিশ্বাস নেই মেহেদীর

রাকসুর সংস্কার ও ক্ষমতা বাড়াতে চায় গণতান্ত্রিক ছাত্র জোট

রাকসু: আচরণবিধি ভাঙার পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল-শিবিরের

রাকসু: নবাব সিরাজউদ্দৌলা সাজে ভোটের প্রচারে

ছুটির পর রাকসুর প্রচারে ভোটের আমেজ

রাবিতে পূর্ণদিবস কর্মবিরতি স্থগিত ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে

রাবির 'কমপ্লিট শাটডাউন': কর্মকর্তারা কাজে ফিরবেন, ক্লাস-পরীক্ষা বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন’ দ্বিতীয় দিনে

নানা তালগোলে রাকসু ভোট পিছিয়ে ১৬ অক্টোবর

'শিক্ষক লাঞ্ছনা': জড়িতদের শাস্তির দাবিতে রাবিতে মানববন্ধন

'পোষ্য কোটা': মধ্যরাতে হল থেকে বেরিয়ে রাবির ছাত্রীরাও আন্দোলনে

‘পোষ্য কোটা’: অবরুদ্ধ রাবির প্রোভিসি-প্রক্টর-রেজিস্ট্রার, ক্যাম্পাসে উত্তেজনা

'পোষ্য কোটা': রাবিতে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি, উত্তেজনা

রাবিতে 'পোষ্য কোটা' পুনর্বহালের পর বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভোটের আগে রাবিতে 'পোষ্য কোটার' দাবিতে ফের কর্মবিরতির ঘোষণা