Published : 16 Oct 2025, 11:04 AM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে সিনেটে ছাত্র প্রতিনিধির জন্য ভোট দিতে দুটি ব্যালট পেপার পেয়েছেন বলে দাবি করেছেন এক শিক্ষার্থী।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেশমি খাতুন সকাল পৌনে ১০টার দিকে রবীন্দ্রভবন কেন্দ্রে ভোট দিয়েছেন।
ভোট দেওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, তাকে সিনেটে ছাত্র প্রতিনিধির জন্য দুটি ব্যালট পেপার দেওয়া হয়। দুটি ব্যালট পেপারই তিনি পূরণ করে ব্যালট বাক্সে ফেলেছেন।
সিনেট ছাত্র প্রতিনিধির জন্য একটি ব্যালটে পাঁচটি ভোট দেওয়ার কথা, কিন্তু ওই শিক্ষার্থী দুটি ব্যালটে ১০টি ভোট দিয়েছেন।
তিনি সিনেটে দুটি ব্যালটে ভোট দেওয়ার পাশাপাশি রাকসু ও হল সংসদের ভোট দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে রবীন্দ্র ভবন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা অধ্যাপক ইসমত আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ হচ্ছে।

“এক শিক্ষার্থী এমন দাবি করেছিলেন, তবে আমরা তাকে নতুন করে কোনো ব্যালট দেইনি।”
সাড়ে তিন দশক পর ছাত্র সংসদে নতুন নেতৃত্ব বেছে নিতে ভোট দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের নয়টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসুর রাকসুর ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩০৫ জন প্রার্থী। তাদের মধ্যে থেকে নিজেদের প্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন প্রায় ২৯ হাজার ভোটার। হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনও একইসঙ্গে হচ্ছে।
ভোট তথ্য
>> সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নয়টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে
>> ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে
>> মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন; তাদের ১১ হাজার ৩০৫ নারী, আর পুরুষ ১৭ হাজার ৫৯৬ জন
>> রাকসুর ২৩টি পদে মোট প্রার্থী ৩০৫ জন
>> ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী হয়েছেন
>> সিনেটে পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন
>> বিশ্ববিদ্যালয়ের ২১২ জন শিক্ষক ও কর্মকর্তা প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন
ভোট কীভাবে
নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ জানান, একজন প্রার্থী নির্দিষ্ট কেন্দ্রে ঢুকে পোলিং কর্মকর্তার কাছে সই করে ছয়টি ব্যালট পেপার পাবেন। এসব ব্যালট গোপন বুথে নিয়ে তা পূরণ করে স্বচ্ছ বাক্সে জমা দিতে হবে।
প্রথম ব্যালট পেপারে থাকছে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থীর তালিকা।
দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ব্যালটে আছে বিভিন্ন সম্পাদকীয় পদপ্রার্থীদের নাম। পঞ্চম ব্যালটে থাকছে সিনেটে ছাত্র প্রতিনিধি পদপ্রার্থীদের নাম। আর ষষ্ঠ ব্যালটে থাকছে হল সংসদের প্রার্থীদের নাম।
আরও পড়ুন:
৩৫ বছর পর ভোট দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাকসু ভোট: আগের ভিপি-জিএস যারা, এবার কারা?
প্রার্থীদের শেষ সময়ের প্রচারে সরগরম রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাকসু ভোট: অনাবাসিক ভোটারদের হাতে জয়-পরাজয়!
রাকসু: ইশতেহারের 'গালগল্পে' বিশ্বাস নেই মেহেদীর
রাকসুর সংস্কার ও ক্ষমতা বাড়াতে চায় গণতান্ত্রিক ছাত্র জোট
রাকসু: আচরণবিধি ভাঙার পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল-শিবিরের
রাকসু: নবাব সিরাজউদ্দৌলা সাজে ভোটের প্রচারে
ছুটির পর রাকসুর প্রচারে ভোটের আমেজ
রাবিতে পূর্ণদিবস কর্মবিরতি স্থগিত ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে
রাবির 'কমপ্লিট শাটডাউন': কর্মকর্তারা কাজে ফিরবেন, ক্লাস-পরীক্ষা বন্ধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন’ দ্বিতীয় দিনে
নানা তালগোলে রাকসু ভোট পিছিয়ে ১৬ অক্টোবর
'শিক্ষক লাঞ্ছনা': জড়িতদের শাস্তির দাবিতে রাবিতে মানববন্ধন
'পোষ্য কোটা': মধ্যরাতে হল থেকে বেরিয়ে রাবির ছাত্রীরাও আন্দোলনে
‘পোষ্য কোটা’: অবরুদ্ধ রাবির প্রোভিসি-প্রক্টর-রেজিস্ট্রার, ক্যাম্পাসে উত্তেজনা
'পোষ্য কোটা': রাবিতে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি, উত্তেজনা
রাবিতে 'পোষ্য কোটা' পুনর্বহালের পর বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের বিক্ষোভ