১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোটের আগে রাবিতে ‘পোষ্য কোটার’ দাবিতে ফের কর্মবিরতির ঘোষণা

দাবি বাস্তবায়ন না হলে আগামী ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে বলে জানিয়েছে তারা।

ভোটের আগে রাবিতে ‘পোষ্য কোটার’ দাবিতে ফের কর্মবিরতির ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘পোষ্য কোটা’ পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে গত ১৯ অগাস্ট কর্মবিরতি পালন করেছিলেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 05:19 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

পোষ্য কোটা পুনর্বহালসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে ফের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। 

বৃহস্পতিবারের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে বলে জানিয়েছে তারা।

বুধবার দুপুরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে চার অধ্যাপকসহ ছয়জনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে পোষ্য কোটা পুনর্বহাল ছাড়াও প্রশাসক প্রথার বিলোপ এবং শিক্ষকদের জন্য ব্যক্তিগত চেম্বারের ব্যবস্থা ও গবেষণার জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

এ বিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আমীরুল ইসলাম বলেন, "আমরা প্রশাসনকে সময় দিয়েছিলাম এবং তারাও আমাদেরকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন। কিন্তু সেই তারিখ পার হয়ে গেলেও আমরা কোনো দৃশ্যমান সমাধান দেখতে পাইনি। 

“তাই আমরা প্রশাসনকে আজ (বুধবার) ও আগামীকালের মধ্যে সিদ্ধান্ত জানানোর জন্য বলেছি। অন্যথায় আমরা ২১ তারিখ থেকে আন্দোলনে নামবো।”

এই কর্মবিরতি রাকসু নির্বাচনে বিঘ্ন ঘটাবে কিনা এমন প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “এটি প্রশাসনের বিষয়, নির্বাচন কমিশনের এখতিয়ারে এটি নেই। নির্বাচনে যেন কোনো প্রভাব না পড়ে প্রশাসন সেই সিদ্ধান্ত নিবে।"

এর আগে ১৩ অগাস্ট থেকে পোষ্য কোটা পুনর্বহালসহ ৮ দফা দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেন। এরই অংশ হিসেবে ২৪ থেকে ২৬ অগাস্ট পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল।

পরে ২৪ অগাস্ট প্রশাসনের আশ্বাসে সে কর্মসূচি স্থগিত করেছিল পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

আগের সংবাদ 

'পোষ্য কোটারআন্দোলনআশ্বাসে রাবিতে কর্মবিরতি স্থগিত

'পোষ্য কোটাপুনর্বহালের দাবিরাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'পোষ্য কোটাপুনর্বহালসহ ৮ দাবি