Published : 09 Oct 2025, 05:48 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্রজোটের প্যানেল ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার পাঠ করেন ছাত্র ইউনিয়নের সাবেক শিক্ষা ও গবেষণা সম্পাদক জাহিদ হাসান।
রাকসুর কাঠামো সংস্কার ও ক্ষমতা বাড়ানোর মধ্যে সিনেট ছাত্র প্রতিনিধি পাঁচজনের পরিবর্তে দশজন করা, একাডেমিক ক্যালেন্ডারে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করা, নির্বাচিত প্রতিনিধিদের অপসারণের ক্ষেত্রে উপাচার্য ও হল প্রাধ্যক্ষের ক্ষমতা হ্রাস ও অনুষদভিত্তিক প্রতিনিধি নির্বাচনের অঙ্গীকার করে শিক্ষার্থী পর্ষদ।
ইশতেহারে আরও রয়েছে- শিক্ষার্থীদের ক্ষমতায়ন করে শিক্ষার মানোন্নয়নে আইএমএফ ও বিশ্বব্যাংকের পরামর্শে ইউজিসির কৌশলপত্র বাতিলে আন্দোলন গড়ে তোলা, গবেষণায় অগ্রাধিকার এবং বাজেটের ১০ শতাংশ গবেষণা খাতে বরাদ্দ করা, আবাসন সংকট নিরসনে হলে সন্ত্রাস-দখলদারিত্ব বন্ধ করা এবং পুরাতন ভবন সংস্কার করা।
লাইব্রেরি, সেমিনার ও রিডিং রুম সপ্তাহে ২৪ ঘণ্টা খোলা রাখা এবং নতুন সংস্করণের বই যুক্ত করা, খাদ্য ও পুষ্টিমান সুরক্ষায় ক্যান্টিনের পাশাপাশি প্রশাসনিক তত্ত্বাবধানে ডাইনিং চালু রাখা, শারীরিক ও মানসিক স্বাস্থ সুরক্ষায় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে ৫০ শয়্যায় উন্নীতকরণ ও বিশেষজ্ঞ চিকিৎসক নার্স এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, নারীবান্ধব ক্যাম্পাসের লক্ষ্যে সাইবার সুরক্ষা ও চলাফেরার স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।
এ ছাড়া সব জাতিসত্তার অধিকার নিশ্চিতকরণ, প্রকাশনা সংস্থাকে সচল করা, সাহিত্য এবং সংস্কৃতি, পরিবহন, ক্রীড়া, পরিবেশ প্রতিবেশ ও মুক্ত পরিসর সুরক্ষা, গণতন্ত্র স্বায়ত্তশাসন ও মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন তাদের ইশতেহারে স্থান পেয়েছে।
২৮ জুলাই তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংশোধিত সময়সীমা অনুযায়ী ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।
১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নয়টি ভবনে ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হবে।
আরও পড়ুন:
রাকসু: আচরণবিধি ভাঙার পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল-শিবিরের
রাকসু: নবাব সিরাজউদ্দৌলা সাজে ভোটের প্রচারে
ছুটির পর রাকসুর প্রচারে ভোটের আমেজ
রাবিতে পূর্ণদিবস কর্মবিরতি স্থগিত ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে
রাবির 'কমপ্লিট শাটডাউন': কর্মকর্তারা কাজে ফিরবেন, ক্লাস-পরীক্ষা বন্ধ
রাবির 'কমপ্লিট শাটডাউন': কর্মকর্তারা কাজে ফিরবেন, ক্লাস-পরীক্ষা বন্ধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন’ দ্বিতীয় দিনে
নানা তালগোলে রাকসু ভোট পিছিয়ে ১৬ অক্টোবর
'শিক্ষক লাঞ্ছনা': জড়িতদের শাস্তির দাবিতে রাবিতে মানববন্ধন
'পোষ্য কোটা': মধ্যরাতে হল থেকে বেরিয়ে রাবির ছাত্রীরাও আন্দোলনে
‘পোষ্য কোটা’: অবরুদ্ধ রাবির প্রোভিসি-প্রক্টর-রেজিস্ট্রার, ক্যাম্পাসে উত্তেজনা
'পোষ্য কোটা': রাবিতে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি, উত্তেজনা
রাবিতে 'পোষ্য কোটা' পুনর্বহালের পর বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের বিক্ষোভ