২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নকে টপকে শীর্ষে বরুশিয়া ডর্টমুন্ড

এবারের বুন্ডেসলিগায় এই দুই দলই এখন পর্যন্ত অপরাজিত আছে, যদিও পারফরম্যান্সের অধারাবাহিকতায় ভুগতে হচ্ছে জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখকে।

বায়ার্নকে টপকে শীর্ষে বরুশিয়া ডর্টমুন্ড

ম্যাচের একমাত্র গোলটি করা ফিলিক্স এনমেচা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 11:32 PM

Updated : 21 Nov 2026, 11:32 PM

আগের দিন বায়ার্ন মিউনিখের হোঁচটে তৈরি হওয়া সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে তারা।

পয়েন্ট টেবিলের তলানির দলটির মাঠে শনিবার বুন্ডেসলিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে ডর্টমুন্ড। ম্যাচের ৮০তম মিনিটে একমাত্র গোলটি করেন জার্মান মিডফিল্ডার ফিলিক্স এনমেচা।

গত রাউন্ড শেষে বায়ার্ন ও ডর্টমুন্ড ছিল পয়েন্টের হিসেবে সমতায়, তবে গোল ব্যবধানে এগিয়ে উপরে ছিল জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন।

কিন্তু আন্তর্জাতিক ফুটবলের বিরতি থেকে ফেরার পর, শুক্রবার কোলনের সঙ্গে ১-১ ড্র করে বসে বায়ার্ন, তাতে চূড়ায় বসার সুযোগ পেয়ে যায় ডর্টমুন্ড।

এবারের বুন্ডেসলিগায় এই দুই দলই এখন পর্যন্ত অপরাজিত।

১০ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট ডর্টমুন্ডের। সমান ম্যাচে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে গত দুইবারের চ্যাম্পিয়নরা বায়ার্ন।

বায়ার্নের সমান ২২ পয়েন্ট নিয়ে তিনে ফ্রেইবুর্ক।