খালিদের সেঞ্চুরি, মুরাদের ৬ উইকেট
টুর্নামেন্টের শেষ দিনে প্রথমবার ৫ উইকেট নিলেন হাসান মুরাদ, ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন খালিদ হাসান।
আশানুরূপ পারফরম্যান্সের ধারাবাহিকতায় প্রতি ম্যাচে সাফল্য পেলেও, ৫ উইকেটের স্বাদ পাচ্ছিলেন না হাসান মুরাদ। অবশেষে টুর্নামেন্টের শেষ দিনে তিনি ঘোচালেন সেই আক্ষেপ। চমৎকার বোলিংয়ে ঢাকার ব্যাটিং গুঁড়িয়ে চট্টগ্রামকে এনে দিলেন জয়।
২৮তম জাতীয় ক্রিকেট লিগের শেষ দিনে মুরাদের মতো একটি প্রথমের স্বাদ পান খালিদ হাসান। বাঁহাতি এই ওপেনার করেন প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। তবে ফল আসেনি ময়মনসিংহ-রাজশাহী ম্যাচে।
মুরাদের স্পিনে কুপোকাত ঢাকা
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩৮ রানে গুটিয়ে গেছে ঢাকা। শেষ রাউন্ডে ১৪৩ রানের জয় পেয়েছে চট্টগ্রাম।
সাত ম্যাচে তিন জয় ও তিন ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় চট্টগ্রাম। সমান ম্যাচে এক জয় ও পাঁচ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে চারে থেকে টুর্নামেন্ট শেষ করল ঢাকা।
শেষ দিন ৪ উইকেট হারিয়ে ৫৪ রান যোগ করে ইনিংস ঘোষণা করে দেয় চট্টগ্রাম।
রান তাড়ায় নেমে লাঞ্চ বিরতির আগে কোনো বিপদ ঘটেনি ঢাকার। তবে দ্বিতীয় সেশনে মুরাদের স্পিনে পথ হারিয়ে ফেলে তারা। একপ্রান্তে ম্যারাথন বোলিংয়ে ৭১ রানে ৬ উইকেট নেন বাঁহাতি স্পিনার। এর পাঁচটিই এলবিডব্লিউ।
চলতি লিগে মুরাদের এটি প্রথম ৫ উইকেট। সব মিলিয়ে ১৫তম। এবারের আসরে ১৪ ইনিংসে ৪১ শিকার ধরে তিনিই সর্বোচ্চ উইকেটশিকারি।
সংক্ষিপ স্কোর
চট্টগ্রাম ১ম ইনিংস: ২৮৮
ঢাকা ১ম ইনিংস: ২৯২
চট্টগ্রাম ২য় ইনিংস: (আগের দিন ২৩১/৫) ৮০.৪ ওভারে ২৮৫/৯ডি. (পরান ৩১, সাব্বির ২৪, আশরাফুল ২৭, মুরাদ ০, ইফরান ১*, সানজিদ ৬*; সুমন ১২.৪-২-৩২-২, শাকিল ৫-০-৪১-০, এনামুল ৯-০-৪৬-০, আনিসুল ২-০-১১-১, ইয়াসিন ১৮-৪-৫৩-০, মাহফুজুর ২০-২-৬৩-২, তাইবুর ৯-২-১৫-২, ফয়সাল ৫-০-৯-২)
ঢাকা ২য় ইনিংস: (লক্ষ্য ২৮২) ৬২.১ ওভারে ১৩৮ (আদিল ৭, আনিসুল ১৪, শিবলি ৩৮, ফয়সাল ৩৬, মার্শাল ৬, তাইবুর ১০, মাহফুজুর ৪, সুমন ১৮, ইয়াসিন ০, এনামুল ১*, শাকিল ১; ইফরান ৪.১-১-৭-১, সানজিদ ২-০-২-০, মুরাদ ২৪-৯-৭১-৬, নাঈম ২৫-৭-৪৯-১, আশরাফুল ৭-৫-৬-২)
ফল: চট্টগ্রাম ১৪৩ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: হাসান মুরাদ
খালিদের সেঞ্চুরি
সিলেটের একাডেমি মাঠে টুর্নামেন্টের শেষ দিন উল্লেখযোগ্য ঘটনা শুধু খালিদ হাসানের সেঞ্চুরি। ১১ চার ও ২ ছক্কায় বাঁহাতি ওপেনার খেলেন ১০৩ রানের ইনিংস। ১৩ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটিই তার প্রথম সেঞ্চুরি। এছাড়া আলআমিন জুনিয়রের ব্যাট থেকে আসে ৪৪ রান।
১৪২ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করে বাকি ৯ উইকেটে ২০৯ রান যোগ করে ময়মনসিংহ। রাজশাহীর সামনে দাঁড়ায় ৩৫২ রানের বিশাল লক্ষ্য। তবে তারা ১০ ওভারে ৮৪ রান করার পর সময় বেশি না থাকায় ড্র মেনে নেয় দুই দল।
৯ চার ও ১ ছক্কায় ৩৮ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন সাব্বির হোসেন।
সাত ম্যাচে এক জয় ও পাঁচ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থেকে লিগ শেষ করল ময়মনসিংহ। এক জয় ও তিন ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে সাতে রাজশাহী।
সংক্ষিপ্ত স্কোর
ময়মনসিংহ ১ম ইনিংস: ৪৪০/৯ডি.
রাজশাহী ১ম ইনিংস: ৩৭৭
ময়মনসিংহ ২য় ইনিংস: (আগের দিন ৭৯/১) ৮৫.৩ ওভারে ২৮৮ (খালিদ ১০৩, ফাহিম ১৭, আলআমিন ৪৪, শুভাগত ১৪, মোসাদ্দেক ১৬, মোসাব্বেক ১৯, আবু হায়দার ৩, আরিফুল ১৭, আজিজুল ৫, গালিব ০; শফিকুল ১৯.৩-৩-৪১-১, শ্রাবণ ৫-০-৩৭-০, মোহর ১২-০-৫৭-১, নিহাদ ৩২-৩-৯৩-১, রহিম ৯-৩-২৮-৩, ওয়াসি ৭-১-২১-২, নাঈম ১-০-৬-০)
রাজশাহী ২য় ইনিংস: (লক্ষ্য ৩৫২) ১০ ওভারে ৮৪/২ (হাবিবুর ১, সাব্বির ৫৫*, নাঈম ০, প্রিতম ২৬*; গালিব ৪-০-৪০-২, আরিফুল ৪-১-১৮-০, আজিজুল ১-০-১৮-০, আলআমিন ১-০-৮-০)
ফল: ম্যাচ ড্র
ম্যান অব দা ম্যাচ: মোসাদ্দেক হোসেন
