মিঠুনের টানা দ্বিতীয় সেঞ্চুরির দিনে জাকির-সৈকতেরও শতক
জাতীয় দলে ফেরার অভিযানে আরেকটি সেঞ্চুরি করলেন জাকির হাসান, মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে এলো ১৮২ রানের ইনিংস।
আগের রাউন্ডের দারুণ ফর্ম ধরে রাখলেন মোহাম্মদ মিঠুন। আরও একবার সেঞ্চুরির স্বাদ পেলেন অভিজ্ঞ ব্যাটসম্যান। সম্ভাবনা জাগিয়ে ডাবল সেঞ্চুরি করতে পারলেন না খুলনার অধিনায়ক।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডে মিঠুনের সেঞ্চুরির দিনে শতকের দেখা পেয়েছেন জাতীয় দলে ফেরার অভিযানে থাকা জাকির হাসান ও সৈকত আলি।
মিঠুনের ১৮২
রাজশাহীতে ড্রয়ের পথে এগোচ্ছে খুলনা-ঢাকা ম্যাচ। তিন দিনেও শেষ হয়নি দুই দলের প্রথম ইনিংস।
তৃতীয় দিন ৮৭.৪ ওভার খেলে ৫ উইকেটে ৩০৬ রান যোগ করেছে খুলনা। এখনও ঢাকার চেয়ে প্রথম ইনিংসে ৭৫ রানে পিছিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি।
সোমবার সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও কাছাকাছি গিয়ে ফেরেন আজিজুল হাকিম। ৯ চার ও ১ ছক্কায় ৮৫ রান করেন বাঁহাতি ওপেনার।
মিঠুন কোনো ভুল করেননি। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন তিনি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৭তম সেঞ্চুরিতে তিনি খেলেন ১৮২ রানের ইনিংস। ২৩১ বলে ১৬ চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান অভিজ্ঞ ব্যাটসম্যান।
এছাড়া নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ৪৭ রান।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)
ঢাকা ১ম ইনিংস: ৫১৩/৯ডি.
খুলনার ১ম ইনিংস: (আগের দিন ১৩২/২) ১২৫ ওভারে ৪৩৮/৭ (আজিজুল ৮৫, মিঠুন ১৮২, সোহান ৪৭, ইমরানউজ্জামান ২২, জিয়াউর ২৫, পারভেজ ১৪*, সফর ১*; সুমন ১৫-৪-৫২-০, তৌফিক ১৪-২-৪৭-০, ফয়সাল ৫-০-১৭-০, এনামুল ১৫-৩-৬৭-১, আনিসুল ২-০-১০-০ আমিনুল ৩৬-১-১৩২-২,, মাহফুজুর ২৮-৩-৭০-২, তাইবুর ১০-২-৩৭-০)
জাকির-সৈকতের সেঞ্চুরি
বগুড়ায় জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে সিলেট। শেষ দিনে রাজশাহীর প্রয়োজন ৪০১ রান। বিপরীতে সিলেটের নিতে হবে বাকি থাকা ৬ উইকেট।
প্রথম ইনিংসে বড় লিড পাওয়া সিলেট ম্যাচের তৃতীয় দিন ৪ উইকেট হারিয়ে যোগ করে ২৫৫ রান। দুই ওপেনার মাজহারুল ইসলাম (৫৪) ও মুবিন আহমেদ (৪৬) ভালো শুরু এনে দেন দলকে।
পরে তৃতীয় উইকেটে ১৯৮ রানের জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সৈকত আলি ও জাকির হাসান। ৩ চারের সঙ্গে ৭টি ছক্কা মেরে ১০৮ রানের ইনিংস খেলেন সৈকত। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার তৃতীয় সেঞ্চুরি।
সৈকতের বিদায়ের পর তিন অঙ্কে পৌঁছান জাকির। একইসঙ্গে ইনিংসও ঘোষণা করে দেয় সিলেট। ৪৬৪ রানের লক্ষ্য পায় রাজশাহী।
অপরাজিত সেঞ্চুরিতে ৭ চার ও ২ ছক্কায় ১১১ বলে ১০১ রান করেন জাকির। জাতীয় দলে জায়গা হারানো বাঁহাতি ওপেনারের এটি চলতি লিগে দ্বিতীয় সেঞ্চুরি। সব মিলিয়ে প্রথম শ্রেণিতে ১৮তম।
বিশাল লক্ষ্যে শুরুটা একদমই ভালো হয়নি রাজশাহীর। মাত্র ৩২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। পরাজয় এড়ানোর অভিযানে শেষ দিন ব্যাটিংয়ে নামবেন প্রিতম কুমার ও রহিম আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)
সিলেট ১ম ইনিংস: ৩৩৬
রাজশাহী ১ম ইনিংস: ১৯২
সিলেট ২য় ইনিংস: (আগের দিন ৬৩/০) ৭৮.১ ওভারে ৩১৮/৪ডি. (মাজহারুল ৫৪, মুবিন ৪৬, সৈকত ১০৮, জাকির ১০১*, তোফায়েল ২, গালিব ২*; মোহর ১২.১-৩-৫৫-০, পায়েল ১-০-১-০, আলি ১৫-১-৭১-১, নিহাদ ১২-২-৬৪-০, মেহেরব ১৫-৩-৩৬-১, সানজামুল ১৬-২-৫২-১, রহিম ৬-০-২৭-০, সাব্বির ১-০-৮-০)
রাজশাহী ২য় ইনিংস: (লক্ষ্য ৪৬৪) ৩০ ওভারে ৬৩/৪ (হাবিবুর ২, সাব্বির ১১, সানজামুল ১০, নাঈম ৮, প্রিতম ১৮*, রহিম ১৩*; আবু জায়েদ ৫-১-৯-০, নাসুম ১৪-৭-৩৪-৩, নাঈম ৭-৪-১০-১, তোফায়েল ৩-১-৩-০, গালিব ১-০-৭-০)
শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় চট্টগ্রাম-রংপুর
চট্টগ্রামের বড় লিডের পর দারুণ জবাব দিচ্ছে রংপুর। তিন দিন শেষে জমে উঠেছে ম্যাচ। তবে কিছুটা হলেও এগিয়ে চট্টগ্রাম।
সোমবার দিন শেষে দ্বিতীয় ইনিংসে রংপুরের সংগ্রহ ২ উইকেটে ১৩০ রান। প্রথম ইনিংসে ২৪১ রানের লিড পাওয়া চট্টগ্রাম এখনও এগিয়ে ১১১ রানে।
৫ উইকেটে ৩০৪ রান নিয়ে খেলা শুরু করে আর ১০৩ রান করতে গুটিয়ে যায় চট্টগ্রাম। ৯ নম্বরে নামা আশরাফুল হাসান খেলেন ৩টি করে চার-ছক্কায় ৪৬ রানের অপরাজিত ইনিংস।
বিশাল লিডের নিচে দ্বিতীয় ইনিংস শুরু করে ৩৪ রানে ২ উইকেট হারিয়ে ফেলে রংপুর। তবে দিনের বাকি সময়ে আর বিপদ ঘটতে দেননি মিম মোসাদ্দেক ও সামস নিলয়।
দারুণ ছন্দে থাকা মিম ৫৮ রানে অপরাজিত। অভিষিক্ত নিলয়ের সংগ্রহ ঠিক ৫০ রান।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)
রংপুর ১ম ইনিংস: ১৬৬
চট্টগ্রাম ১ম ইনিংস: (আগের দিন ৩০৪/৫) ১৩২.৪ ওভারে ৪০৭ (সাব্বির ২০, মুরাদ ২৪, আশরাফুল ৪৬*, ইফরান ১০, সানজিদ ৪; মেহেদি ২২-৩-৭৪-৩, আলাউদ্দিন ১১-১-৪৭-১, শাহরিয়া ২১-৩-৫৩-০, মামুন ১৭-৫-৪৩-২, হাশিম ৪২-১৫-৯৪-২, ইকবাল ১৮.৪-১-৭৬-২, নবীন ১-০-৪-০)
রংপুর ২য় ইনিংস: ৪৭ ওভারে ১৩০/২ (সেতু ১৬, মিম ৫৮*, ইকবাল ১, নিলয় ৫০*; সানজিদ ৮-২-১৯-০, ইফরান ৯-০-৩১-২, মুরাদ ১৪-২-৩৯-০, আশরাফুল ১০-১-২৪-০, শামিম ৪-১-১১-০, সাদ্দাম ২-০-৪-০)
জাওয়াদের ব্যাটে বরিশালের লড়াই
চট্টগ্রামের মাঠে ময়মনসিংহের বিপক্ষে ফলো-অনে পড়েছে বরিশাল। জাওয়াদ আবরারের ব্যাটে এখন ইনিংস পরাজয় এড়ানোর অভিযানে লড়ছে তারা।
তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বরিশালের সংগ্রহ ৩ উইকেটে ১৪৪ রান। ইনিংস পরাজয় এড়াতে আর ৮৬ রান প্রয়োজন তাদের।
আগের দিনের ব্যাটিং ধসেই নিশ্চিত হয়ে যায় ফলো-অনে পড়বে বরিশাল। সোমবার সকালে ১৮ ওভার ব্যাটিং করলেও ২০ রানের বেশি যোগ করতে পারেননি কামরুল ইসলাম ও তানভির ইসলাম।
পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টেস্ট মেজাজে খেলতে থাকেন আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত জাওয়াদ। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে দিন শেষে ২১২ বলে ৮৩ রানে অপরাজিত তরুণ ওপেনার।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)
ময়মনসিংহ ১ম ইনিংস: ৩৮৬
বরিশাল ১ম ইনিংস: (আগের দিন ১৩৬/৮) ৬২.১ ওভারে ১৫৬ (কামরুল ১৮*, তানভির ২, রুয়েল ০; আবু হায়দার ১১-৩-৩৮-৫, ইয়াসিন ৯-২-২০-০, শুভাগত ১৫-৮-৩৭-১, মোসাদ্দেক ৮-১-২৬-১, আজিজুল ১৫-৫-২৩-১, রনি ৪.১-৩-১১-২)
বরিশাল ২য় ইনিংস: (ফলো-অন) ৬৩.৩ ওভারে ১৪৪/৩ (জাওয়াদ ৮৩*, মইনুল ১৫, রাফসান ১৮, ফজলে মাহমুদ ২০, রুয়েল ০*; আবু হায়দার ৯-১-২৪-১, আজিজুল ২৩-৯-৪৩-০, মোসাদ্দেক ৩-১-৩-০, ইয়াসিন ৭-০-১৫-০, রনি ৫-১-১৩-০, শুভাগত ১৫.৩-২-৩৭-২, মোসাব্বেক ১-০-১-০)
