Published : 15 Oct 2025, 08:18 PM
দীর্ঘ ৩৫ বছর বাদে বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন।
এর মধ্য দিয়ে এক বছরের জন্য গঠিত হচ্ছে ২৩ সদস্যের কেন্দ্রীয় সংসদ। আর ১৫ জন করে ২৫৫ নেতা পাচ্ছে পাচ্ছে ১৭টি হল। আর সিনেটে ছাত্র প্রতিনিধি হিসাবে নির্বাচিত করা হবে পাঁচজনকে।
সবমিলিয়ে ৪৩টি ভোট দিতে একজন ভোটার সময় পাবেন ১০ মিনিট। তার মানে গড়ে ১৪ সেকেন্ডে একটি করে ভোট দিতে হবে। ভোটগ্রহণের জন্য সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সময় ঠিক করা হয়েছে।
১৯৭৩ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে, প্রতি বছর রাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। তবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর ৭২ বছরে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মোটেই ১৬ বার।
এর মধ্যে প্রথম দুইবার ভোট হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন (রাসু) নামে; বাকি ১৪ বার হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নামে।
এখন পর্যন্ত যে ১৬ বার ছাত্র সংসদ গঠন হয়েছে, তার মধ্যে ১০ বারই হয়েছে পাকিস্তান আমলে। স্বাধীন দেশে ৫৫ বছরে সপ্তম বারের মতো বৃহস্পতিবার ভোট দিতে যাচ্ছেন মতিহারের শিক্ষার্থীরা। এতে মোটাদাগে ৯টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
এর আগে সবশেষ রাকসু নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে। সেই সংসদে (১৯৮৯-৯০) ভিপি হয়েছিলেন ছাত্রদলের রুহুল কবির রিজভী (বর্তমানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব), আর ভিপি হয়েছিলেন জাসদ ছাত্রলীগের রুহুল কুদ্দুস বাবু।
গঠনতন্ত্র অনুযায়ী, ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের যারা অধ্যয়নরত অবস্থায় আছেন, তারাই কেবল ভোটার হতে পেরেছেন। আর ভোটার হতে পারলেই তিনি রাকসু বা হল সংসদে প্রার্থী হওয়ার যোগ্য অর্জন করেছেন।
নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ জানিয়েছেন, একজন প্রার্থী নির্দিষ্ট কেন্দ্রে ঢুকে পোলিং কর্মকর্তার কাছে সই করে ছয়টি ব্যালট পেপার পাবেন। এসব ব্যালট গোপন বুথে নিয়ে তা পূরণ করে স্বচ্ছ বাক্সে জমা দিতে হবে।
প্রথম ব্যালট পেপারে থাকছে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থীর তালিকা। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ব্যালটে আছে বিভিন্ন সম্পাদকীয় পদপ্রার্থীদের নাম। পঞ্চম ব্যালটে থাকছে সিনেটে ছাত্র প্রতিনিধি পদপ্রার্থীদের নাম। আর ষষ্ঠ ব্যালটে থাকছে হল সংসদের প্রার্থীদের নাম।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন
মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫। আর পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।
রাকসুতে মোট পদ ২৩টি; মোট প্রার্থী ২৪৭। এর মধ্যে পুরুষ ২২২ জন এবং নারী প্রার্থী ২৫ জন।
|
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন |
||
|
পদের সংখ্যা ২৩
মোট প্রার্থী ২৪৭
পুরুষ প্রার্থী ২২২
নারী প্রার্থী ২৫
|
পদের নাম |
প্রার্থী সংখ্যা |
|
সহসভাপতি (ভিপি) |
১৮ |
|
|
সাধারণ সম্পাদক পদে (জিএস) |
১৩ |
|
|
সহকারী সাধারণ সম্পাদক |
১৬ |
|
|
ক্রীড়া বিষয়ক সম্পাদক |
৮ |
|
|
সহকারী ক্রীড়া বিষয়ক সম্পাদক |
৬ |
|
|
সংস্কৃতি বিষয়ক সম্পাদক |
১০ |
|
|
সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক |
৯ |
|
|
মহিলা বিষয়ক সম্পাদক |
৬ |
|
|
সহকারী মহিলা বিষয়ক সম্পাদক |
৮ |
|
|
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক |
১৩ |
|
|
সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক |
৮ |
|
|
মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক |
৯ |
|
|
সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক |
৯ |
|
|
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক |
৯ |
|
|
সহকারী বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক |
৮ |
|
|
বিতর্ক ও সাহিত্য সম্পাদক |
৬ |
|
|
সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক |
৮ |
|
|
পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক |
১২ |
|
|
সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক |
১৬ |
|
|
৪ নির্বাহী সদস্য পদের বিপরীতে প্রার্থী |
৫৫ |
|
হল সংসদ নির্বাচন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট হল ১৭টি। প্রত্যেক হল ছাত্র সংসদে ১৫টি করে মোট পদ রয়েছে ২৫৫টি; যার বিপরীতে ভোট করছেন ৬০১ জন। এর মধ্যে ছেলেদের ১১টি হলের ৪৬০ জন প্রার্থী রয়েছেন; বাকি ৬টি নারী হলের প্রার্থী সংখ্যা ১৪১।
|
হল সংসদ নির্বাচন |
||
|
হল সংসদ ১৭
মোট পদ ২৫৫
প্রতি হলে পদ ১৫
মোট প্রার্থী ৬০১
১১ ছাত্র হলের প্রার্থী ৪৬০
৬ ছাত্রী হলের প্রার্থী ১৪১
|
পদের নাম |
প্রার্থী সংখ্যা |
|
শেরে বাংলা ফজলুল হক |
৪২ |
|
|
শাহ মখদুম |
৪১ |
|
|
নবাব আব্দুল লতিফ |
৩৩ |
|
|
সৈয়দ আমির আলী |
৪০ |
|
|
শহীদ শামসুজ্জোহা |
৩৮ |
|
|
শহীদ হবিবুর রহমান |
৪৯ |
|
|
মতিহার |
৪৬ |
|
|
মাদার বখস |
৪১ |
|
|
হোসেন শহীদ সোহরাওয়ার্দী |
৫১ |
|
|
শহীদ জিয়াউর রহমান |
৪৫ |
|
|
বিজয় ২৪ |
৩৪ |
|
|
মন্নুজান |
২৬ |
|
|
রোকেয়া |
২২ |
|
|
তাপসী রাবেয়া |
২৪ |
|
|
খালেদা জিয়া |
২৩ |
|
|
রহমতুন্নেসা |
২০ |
|
|
জুলাই ৩৬ |
২৬ |
|
যে ৯ ভবনে ভোটগ্রহণ
|
কোন কেন্দ্রে কত ভোট |
|||||
|
ভবনের নাম |
কেন্দ্র |
বুথ |
টেবিল |
পোলিং কর্মকর্তা |
ভোটার |
|
সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন |
জুলাই-৩৬ হল উত্তর গেট, কক্ষ: ১২৮ |
৮০ |
৮ |
১৬ |
২৪৭২ |
|
রোকেয়া হল দক্ষিণ-পূর্ব, কক্ষ ১২২ |
৭০
|
৭
|
১৪
|
২১৭৩ |
|
|
রবীন্দ্র ভবন |
তাপসী রাবেয়া হল পূর্ব মধ্য গেট, কক্ষ: ১৪৬ |
৪৫ |
৪ |
৮ |
১২৪১ |
|
বেগম খালেদা জিয়া হল পূর্ব-দক্ষিণ গেট, কক্ষ: ১১৯ |
৪৫
|
৪ |
৮ |
১২৭৫ |
|
|
রহমতুন্নেসা হল দক্ষিণ-পশ্চিম গেট, কক্ষ: ১২৩ |
৬০
|
৬
|
১২
|
১৭৬৬ |
|
|
ডীনস কমপ্লেক্স |
মন্নুজান হল কক্ষ: ১১০ (ক্যান্টিন) |
৭৫ |
৮ |
১৬ |
২৩৭৮ |
|
ড. শহীদুল্লাহ কলা ভবন |
শহীদ জিয়াউর রহমান হল কক্ষ: ১৫০ (গ্যালারি) |
৬৫
|
৬
|
১২
|
১৯৬৩ |
|
সত্যেন্দ্রনাথ বসুবিজ্ঞান ভবন (প্রথম বিজ্ঞান ভবন) |
শেরে বাংলা ফজলুল হক হল কক্ষ: ১২৯ (গ্যালারি) |
৪০
|
৩
|
৬
|
৯৯৩ |
|
মতিহার হল কক্ষ: ২০৮ |
৬০ |
৬ |
১২ |
১৮৭১ |
|
|
জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবন (দ্বিতীয় বিজ্ঞান ভবন) |
শহীদ হবিবুর রহমান হল কক্ষ: ১৩৩ |
৮০
|
৮
|
১৬
|
২৪৪৬ |
|
শহীদ শামসুজ্জোহা হল কক্ষ: ১০১ |
৫০
|
৪ |
৮
|
১৩০৪ |
|
|
জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবন (তৃতীয় বিজ্ঞান ভবন) |
মাদার বখশ হল দক্ষিণ-পূর্ব গেট: টিচার্স লাউঞ্জ |
৬০
|
৬
|
১২
|
১৮৭৪ |
|
হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল দক্ষিণ-পশ্চিম দিক, কক্ষ: ১০৫ |
৬০
|
৬
|
১২
|
১৮৬১ |
|
|
জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবন (চতুর্থ বিজ্ঞান ভবন) |
বিজয় ২৪ হল সিএসএল, কক্ষ: ১২৫ |
৫৫
|
৫
|
১০
|
১৫২৯ |
|
নবাব আব্দুল লতিফ হল দক্ষিণ-পশ্চিম দিক, কক্ষ: ১১৬ |
৪৫
|
৪ |
৮
|
১১১৩ |
|
|
জুবেরী ভবন
|
সৈয়দ আমীর আলী হল হল রুম পূর্ব |
৪৫
|
৪ |
৮
|
১২৩৩ |
|
শাহ মখদুম হল হল রুম পশ্চিম |
৫৫
|
৫
|
১০
|
১৪০৯ |
|
|
মোট |
৯৯০ |
৯৪ |
১৮৮ |
২৮৯০১ |
|
৯টি প্যানেলে আছেন যারা
|
কোন প্যানেলে প্রার্থী কারা
|
||||
|
ছাত্র সংগঠন |
প্যানেল |
ভিপি |
জিএস |
এজিএস |
|
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল |
ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম |
নূর উদ্দিন আবির
|
নাফিউল জীবন |
জাহিন বিশ্বাস এষা |
|
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির |
সম্মিলিত শিক্ষার্থী জোট |
মোস্তাকুর রহমান জাহিদ |
ফজলে রাব্বি মো. ফাহিম রেজা (সাবেক সমন্বয়ক) |
এস এম সালমান সাব্বির
|
|
রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনাইটেড স্টুডেন্টস ডেমোক্রেটিক ফোরাম (ইউএসডিএফ) |
সর্বজনীন শিক্ষার্থী সংসদ |
তাসিন খান |
রাজন আল আহমেদ |
মাহায়ের ইসলাম |
|
-
|
আধিপত্যবিরোধী ঐক্য |
মেহেদী সজীব
|
সালাউদ্দিন আম্মার
|
- |
|
গণতান্ত্রিক ছাত্র জোট |
গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ |
ফুয়াদ রাতুল (আহ্বায়ক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট) |
কাউছার আহম্মেদ (কোষাধ্যক্ষ, ছাত্র ইউনিয়নের একাংশ) |
নাসিম সরকার (আহ্বায়ক, গণমঞ্চ) |
|
ছাত্র অধিকার পরিষদ ছাত্র ফেডারেশন |
রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ |
মেহেদী মারুফ (সভাপতি, ছাত্র অধিকার পরিষদ) |
আফরিন জাহান (সাবেক সভাপতি, উত্তরণ লেখক ও পাঠক সূতিকাগার) |
আল শাহরিয়ার শুভ (সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ) |
|
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ |
সচেতন শিক্ষার্থী সংসদ |
মাহবুর আলম |
শরিফুল ইসলাম শরীফ |
পারভেজ আকন্দ |
|
ছাত্র ইউনিয়নের একাংশ |
অপরাজেয়-৭১, অপ্রতিরোধ্য-২৪ |
মাসুদ কিবরিয়া |
পরমা পারমিতা |
সানজিদ |
|
‘সাধারণ’ শিক্ষার্থী |
স্বতন্ত্র শিক্ষার্থী জোট |
তাওহিদুল ইসলাম |
নুসরাত জাহান নুপুর |
জান্নাত আরা নওশীন |
ব্যালট: ওমএমআরে ভোট, গণনা মেশিনে
ছয় পাতার ওএমআর ফর্মে গ্রহণ করা হবে ডাকসু ও হল সংসদের ভোট।
রাকসুর ওএমআর শিট: ৫ পাতার
প্রতিটি হল সংসদের ওএমআর শিট: ১ পাতার
ব্যালটে থাকবে: পদের নাম, ব্যালট নম্বর, প্রার্থীর নাম এবং ভোট চিহ্ন দেওয়ার ঘর
১৭টি কেন্দ্রে ১০২ টি মেশিনে ভোট গণনা হবে।
ফল ঘোষণা: কাজী নজরুল ইসলাম মিলনায়তনে
নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ জানিয়েছেন, নয়টি ভবনে ভোট গ্রহণ শেষে সব ব্যালট বাক্স নেওয়া হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। ভোট গণনার সুবিধার্থে ১০০টি করে ব্যালট দিয়ে পৃথক বান্ডেল করা হবে। এ বান্ডেলর ভেটি গোনা হবে ওএমআর মেশিনে যা পর্যবেক্ষণ করবে বিশেষজ্ঞ প্যানেল। সবমিলিয়ে তিনটি ধাফে চূড়ান্ত ফল তৈরি হবে। একটি হলের ফল তৈরি শেষে আরেকটির গণনা শুরু হবে। তাতে ২৮৩টি পদের ফল জানাতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লেগে যেতে পারে।
|
রাকসুর নেতৃত্বে ছিলেন যারা
|
||
|
১. ভিপি: মুহা. মনিরুজ্জামান মিয়া জিএস: আবদুর রাজ্জাক খান |
১৯৫৬-৫৭ |
ছাত্র ইউনিয়ন |
|
২. আবুল কালাম চৌধুরী আব্দুল জব্বার খান |
১৯৫৭-৫৮ |
ছাত্র ইউনিয়ন |
|
৩. শেখ মুহা. রুস্তম আলী মুহা. বজলুল করিম |
১৯৬২-৬৩ |
অগ্রগামী |
|
৪. সৈয়দ মযহারুল হক বাকী মুহা. আব্দুর রউফ |
১৯৬৩-৬৪ |
ছাত্রলীগ |
|
৫. মুহা. আব্দুর রাজ্জাক বায়েজিদ আহমেদ |
১৯৬৪-৬৫ |
ছাত্র ইউনিয়ন |
|
৬. আবু সাইদ সরদার আমজাদ হোসেন |
১৯৬৫-৬৬ |
ছাত্রলীগ |
|
৭. বায়েজিদ আহমেদ আব্দুস সাত্তার |
১৯৬৬-৬৭ |
ছাত্র ইউনিয়ন |
|
৮. এ এফ এম জামিরুল ইসলাম মুহা. আব্দুর রহমান |
১৯৬৭-৬৮ |
ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ |
|
৯. মুহা. আবদুর রহমান জালাল উদ্দিন সেলিম |
১৯৬৮-৬৯ |
ছাত্রলীগ |
|
১০. মীর শওকত আলী আব্দুস সামাদ |
১৯৬৯-৭০ |
ছাত্রলীগ |
|
১১. মুহা. হায়দার আলী আহম্মদ হোসেন |
১৯৭২-৭৩ |
ছাত্র ইউনিয়ন |
|
১২. নুরুল ইসলাম ঠান্ডু শামসুল হক টুকু |
১৯৭৩-৭৪ |
ছাত্রলীগ |
|
১৩. ফজলুর রহমান পটল রফিকুল ইসলাম |
১৯৭৪-৭৫ |
ছাত্রলীগ ছাত্রলীগ (জাসদ) |
|
১৪. ফজলে হোসেন বাদশা জাহাঙ্গীর কবির রানা |
১৯৮০-৮১ |
ছাত্র মৈত্রী ছাত্রলীগ |
|
১৫. রাগীব আহসান মুন্না রুহুল কুদ্দুস বাবু |
১৯৮৮-৮৯ |
ছাত্র মৈত্রী ছাত্রলীগ (জাসদ) |
|
১৬. রিজভী আহমেদ রুহুল কুদ্দুস বাবু |
১৯৮৯-৯০ |
ছাত্রদল ছাত্রলীগ (জাসদ) |
আরও পড়ুন:
রাকসু ভোট: আগের ভিপি-জিএস যারা, এবার কারা?
প্রার্থীদের শেষ সময়ের প্রচারে সরগরম রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাকসু ভোট: অনাবাসিক ভোটারদের হাতে জয়-পরাজয়!
রাকসু: ইশতেহারের 'গালগল্পে' বিশ্বাস নেই মেহেদীর
রাকসুর সংস্কার ও ক্ষমতা বাড়াতে চায় গণতান্ত্রিক ছাত্র জোট
রাকসু: আচরণবিধি ভাঙার পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল-শিবিরের
রাকসু: নবাব সিরাজউদ্দৌলা সাজে ভোটের প্রচারে
ছুটির পর রাকসুর প্রচারে ভোটের আমেজ
রাবিতে পূর্ণদিবস কর্মবিরতি স্থগিত ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে
রাবির 'কমপ্লিট শাটডাউন': কর্মকর্তারা কাজে ফিরবেন, ক্লাস-পরীক্ষা বন্ধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন’ দ্বিতীয় দিনে
নানা তালগোলে রাকসু ভোট পিছিয়ে ১৬ অক্টোবর
'শিক্ষক লাঞ্ছনা': জড়িতদের শাস্তির দাবিতে রাবিতে মানববন্ধন
'পোষ্য কোটা': মধ্যরাতে হল থেকে বেরিয়ে রাবির ছাত্রীরাও আন্দোলনে
‘পোষ্য কোটা’: অবরুদ্ধ রাবির প্রোভিসি-প্রক্টর-রেজিস্ট্রার, ক্যাম্পাসে উত্তেজনা
'পোষ্য কোটা': রাবিতে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি, উত্তেজনা
রাবিতে 'পোষ্য কোটা' পুনর্বহালের পর বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের বিক্ষোভ