নির্বাসন থেকে ফিরে রাষ্ট্র পরিচালনার পথে তারেক রহমান
সতেরো বছরের দীর্ঘ নির্বাসন, বিদেশের মাটিতে রাজনৈতিক আশ্রয় এবং হাজারো মাইল দূর থেকে দল পরিচালনার কঠিন পথ পেরিয়ে বাংলাদেশের রাজনীতির ক্ষমতার কেন্দ্রে এখন তারেক রহমান। লন্ডন থেকে ফিরে তার নেতৃত্বে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন দুই সাবেক সরকারপ্রধান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলে।