Published : 16 Oct 2025, 11:23 AM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে সকালে শুরুর সময় ভোটার উপস্থিতি একটু কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে।
বিশেষত অনাবাসিক শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসায় ভোটার বাড়ছে। কেন্দ্রগুলোর সামনে লাইন বড় হতে দেখা যাচ্ছে।
সাড়ে তিন দশক পর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সপ্তদশ রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বেলা ১০টার পর থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি বেড়েছে। কেন্দ্রের সামনে আড্ডায়ও মেতেছেন শিক্ষার্থীরা। বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
ভোট দেওয়ার পর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদ সাইফুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেছেন, “অমোচনীয় কালি তো দুই ঘঁষাতেই উঠে যাচ্ছে।”
একই অভিযোগ করেছেন আরো কয়েকজন শিক্ষার্থী।

অমোচনীয় কালির বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি অবগাত বলে জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদও।
নির্বাচনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরের চায়ের দোকানসব সবকিছুই বন্ধ রাখা হয়েছে। তবে কিছু রিকশা চলাচল করছে।
আনিসা তাবাসসুম নামে একজন শিক্ষার্থী বলেছেন, “হালকা খাবের দোকান খোলা রাখা দরকার ছিল। অনেকেই তো সকালে না খেয়ে ক্যাম্পাসে এসেছেন। এখন খাবারের জন্য ক্যাম্পাসের বাইরে যাওয়াটা বিড়ম্বনার।”
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসুর রাকসুর ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩০৫ জন প্রার্থী। তাদের মধ্যে থেকে নিজেদের প্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন প্রায় ২৯ হাজার ভোটার। হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনও একইসঙ্গে হচ্ছে।

ভোট তথ্য
>> সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নয়টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে
>> ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে
>> মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন; তাদের ১১ হাজার ৩০৫ নারী, আর পুরুষ ১৭ হাজার ৫৯৬ জন
>> রাকসুর ২৩টি পদে মোট প্রার্থী ৩০৫ জন
>> ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী হয়েছেন
>> সিনেটে পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন
>> বিশ্ববিদ্যালয়ের ২১২ জন শিক্ষক ও কর্মকর্তা প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন
ভোট কীভাবে
নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ জানান, একজন প্রার্থী নির্দিষ্ট কেন্দ্রে ঢুকে পোলিং কর্মকর্তার কাছে সই করে ছয়টি ব্যালট পেপার পাবেন। এসব ব্যালট গোপন বুথে নিয়ে তা পূরণ করে স্বচ্ছ বাক্সে জমা দিতে হবে।
প্রথম ব্যালট পেপারে থাকছে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থীর তালিকা।
দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ব্যালটে আছে বিভিন্ন সম্পাদকীয় পদপ্রার্থীদের নাম। পঞ্চম ব্যালটে থাকছে সিনেটে ছাত্র প্রতিনিধি পদপ্রার্থীদের নাম। আর ষষ্ঠ ব্যালটে থাকছে হল সংসদের প্রার্থীদের নাম।
আরও পড়ুন:
রাকসু: সিনেটে ডাবল ভোট দেওয়ার দাবি শিক্ষার্থীর
৩৫ বছর পর ভোট দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাকসু ভোট: আগের ভিপি-জিএস যারা, এবার কারা?
প্রার্থীদের শেষ সময়ের প্রচারে সরগরম রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাকসু ভোট: অনাবাসিক ভোটারদের হাতে জয়-পরাজয়!
রাকসু: ইশতেহারের 'গালগল্পে' বিশ্বাস নেই মেহেদীর
রাকসুর সংস্কার ও ক্ষমতা বাড়াতে চায় গণতান্ত্রিক ছাত্র জোট
রাকসু: আচরণবিধি ভাঙার পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল-শিবিরের
রাকসু: নবাব সিরাজউদ্দৌলা সাজে ভোটের প্রচারে
ছুটির পর রাকসুর প্রচারে ভোটের আমেজ
রাবিতে পূর্ণদিবস কর্মবিরতি স্থগিত ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে
রাবির 'কমপ্লিট শাটডাউন': কর্মকর্তারা কাজে ফিরবেন, ক্লাস-পরীক্ষা বন্ধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন’ দ্বিতীয় দিনে
নানা তালগোলে রাকসু ভোট পিছিয়ে ১৬ অক্টোবর
'শিক্ষক লাঞ্ছনা': জড়িতদের শাস্তির দাবিতে রাবিতে মানববন্ধন
'পোষ্য কোটা': মধ্যরাতে হল থেকে বেরিয়ে রাবির ছাত্রীরাও আন্দোলনে
‘পোষ্য কোটা’: অবরুদ্ধ রাবির প্রোভিসি-প্রক্টর-রেজিস্ট্রার, ক্যাম্পাসে উত্তেজনা
'পোষ্য কোটা': রাবিতে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি, উত্তেজনা
রাবিতে 'পোষ্য কোটা' পুনর্বহালের পর বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের বিক্ষোভ