২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে ২ ‘কেএনএফ সদস্য’ নিহত

সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্যারন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পুলিশ।

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে ২ ‘কেএনএফ সদস্য’ নিহত
ফাইল ছবি

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2024, 07:26 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

বান্দরবান সদর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফের দুই সদস্য নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার সুয়ালক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্যারন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী (অপরাধ ও প্রশাসন) জানান।

তিনি বলেন, লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্যারন পাড়ার বাসিন্দা পেন খুপ বমের ছেলে লাল নৌ বম (২২) এবং একই ওয়ার্ডের বেথানি পাড়ার বাসিন্দা জারথাং বমের ছেলে ভান থাং পুই বম (১৪)।

২ এপ্রিল রুমা উপজেলার সোনালী ব্যাংকে ডাকাতি করে অর্থ লুট করে একদল সশস্ত্র লোকজন। পুলিশের ১০টি এবং আনসার সদস্যের চারটি অস্ত্রও লুট করে নিয়ে যায় তারা। অপহরণ করা হয় ব্যাংকটির ম্যানেজার নেজাম উদ্দিনকে। দুদিন পর রুমার একটা পাহাড়ি এলাকা থেকে ছাড়া পান তিনি।

রুমা ঘটনার একদিন পর ৩ এপ্রিল থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকেও দিন-দুপুরে অর্থ লুটের ঘটনা ঘটে।

দুটি ঘটনায় পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ জড়িত বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে লুট হওয়া অস্ত্র-অর্থ উদ্ধার, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুমা ও থানচিতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ সদস্যের যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর এই অভিযান সমন্বয় করছেন সেনাবাহিনী।

যৌথ বাহিনীর এই অভিযানে বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত রুমা থানায় ৫টি ও থানচি থানায় ৪টি মামলায় ২৫ নারীসহ মোট ৮৬ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

বান্দরবানে ৩ ‘কেএনএফ সদস্যের’ গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

রুমায় সেনা অভিযানে ২ কেএনএফ নিহত:আইএসপিআর

‘কেএনএফ সন্দেহে’ গ্রেপ্তার আরও সাতজন কারাগারে

কেএনএফ বিরোধী অভিযান: রাঙামাটিতে অবরোধের ডাক ইউপিডিএফের

রুমায় যৌথ অভিযানে কেএনএফ সদস্য নিহত: আইএসপিআর

রুমায় ব্যাংক ডাকাতি: কেএনএফ সন্দেহে আরও ৩ নারী গ্রেপ্তার

থানচি ব্যাংক ডাকাতি: দুইজন দুই দিনের রিমান্ডে

পাহাড়ে অবশ্যই শান্তি ফিরবে, সে পথেই যাচ্ছি: বম পার্টি

‘সক্ষমতা জানান দিতেই’কেএনএফের হামলা: র‌্যাব

দুই দিনে ৩ ব্যাংকে ডাকাতি: পাহাড়ে ফের‘বম পার্টি’আতঙ্ক

রুমায় ব্যাংক ডাকাতি:‘লড়বি না, লড়লেই গুলি করে দেব’

থানচিতে রাস্তাঘাট ফাঁকা, বন্ধ দোকানপাট

এবার ভরদুপুরে থানচির দুই ব্যাংকে ডাকাতি

ভালো আছি, কৃতজ্ঞতা: ব্যাংক ম্যানেজার নেজাম

ঘণ্টাখানেক গোলাগুলির পর থমথমে থানচি

পাহাড়ে সশস্ত্র দল; এই‘বম পার্টি’কারা?

ব্যাংক ডাকাতি-অর্থ লুট: রুমা ও থানচিতে ৬ মামলা

কেএনএফকে বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী