১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক জয়নাল আবেদীন মারা গেছেন

মর্নিং নিউজ, ফাইনান্সিয়াল এক্সপ্রেস ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি।

সাংবাদিক জয়নাল আবেদীন মারা গেছেন
সাংবাদিক জয়নাল আবেদীন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2025, 01:45 AM

Updated : 10 Sep 2026, 12:39 PM

প্রবীণ সাংবাদিক জয়নাল আবেদীন মারা গেছেন; তার বয়স হয়েছিল ৮৮ বছর।

বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রে ছেলের বাসভবনে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া। 

জয়নাল আবেদীনের জন্ম ১৯৩৭ সালের ১৫ অক্টোবর; নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতীপুর গ্রামে। 

লেখাপড়া শেষে ১৯৬৭ সালে তিনি ঢাকায় সাংবাদিকতা শুরু করেন।  তিনি বার্তা সংস্থা ‘এনা’র বার্তা সম্পাদক ছিলেন।

মর্নিং নিউজ, ফাইনান্সিয়াল এক্সপ্রেস ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে কাজ করেছেন জয়নাল আবেদীন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসে ঢাকার সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন।

২০০৯ সালের প্রথম দিকে জয়নাল আবেদীন যুক্তরাষ্ট্রে প্রবাসী ছেলের কাছে চলে যান।

জয়নাল আবেদীন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। সাংবাদিকদের কাছে পরিচিত ছিলেন ‘জয়নাল ভাই’ হিসেবে। 

তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।