২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ২ নির্মাণ শ্রমিককে অপহরণ

পাহাড়ের সশস্ত্র কোনো গোষ্ঠী তাদের অপহরণ করে থাকতে পারে বলে ধারণা ঠিকাদারের।

বান্দরবানে ২ নির্মাণ শ্রমিককে অপহরণ

বান্দবানের রুমা-বগালেক সড়ক।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 04:29 PM

Updated : 15 Jun 2023, 04:29 PM

বান্দরবানের রুমায় একটি সেতু নির্মাণের কাজে যুক্ত দুই নির্মাণ শ্রমিককে অপহরণ করেছে একদল অস্ত্রধারী।

বুধবার রাতে উপজেলার পাইন্দু ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছান্দাক পাড়া থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে রুমা থানার ওসি আলমগীর হোসেন জানান।

অপহৃত দুই শ্রমিক হলেন- দোস্ত মোহাম্মদ (২৮) এবং দেলোয়ার হোসেন হৃদয় (১৮)।

অন্য শ্রমিকদের বরাতে ঠিকাদার আনিসুর রহমান সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুমা-রোয়াংছড়ি সড়কে একটি সেতু নির্মাণের কাজ করছেন তিনি। সেখানে মোট ২০ জন শ্রমিক কাজ করছিলেন।

“বুধবার রাত ১২টার দিকে সাত থেকে আট জন অস্ত্রধারী সেখান থেকে দোস্ত মোহাম্মদ ও দেলোয়ারকে ধরে নিয়ে যায়। এরপর থেকে তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।”

পাহাড়ের ‘সশস্ত্র কোনো গোষ্ঠী’ তাদের অপহরণ করে থাকতে পারে বলে ঠিকাদার আনিসুরের ধারণা।

ওসি আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ না করলেও খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

এর আগে ১০ জুন রুমার বগালেক এলাকা থেকে চার শ্রমিককে অপহরণ করা হয়েছিল।

আরও খবর:

বান্দরবানে আবার ৪ শ্রমিককে ‘কেএনএফের অপহরণ’, দুজন ফিরেছেন

বান্দরবানে সাবেক সেনা সদস্যসহ তিনজন ‘অপহরণ’

দুর্গম পাহাড়ে ‘বম পার্টি’র গুলিতে সেনাসদস্য নিহত

এক মাসের ব্যবধানে বান্দরবানে ৩ উপজেলায় ভ্রমণে ফের নিষেধাজ্ঞা

বান্দরবানে নয় জঙ্গি গ্রেপ্তার

বান্দরবানে ‘সন্ত্রাসীদের গুলিতে’ শ্রমিক গুলিবিদ্ধ, নিখোঁজ ৪

‘আতঙ্কে’ বমপাড়ায় জুমচাষের ‘ক্ষতি’

নতুন জঙ্গি দলের ‘পাহাড়ি যোগ’ পেয়েছে র‌্যাব

পাহাড় থেকে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয় জঙ্গিরা: র‌্যাব

র‌্যাবের জালে নতুন জঙ্গি দল, কারা এরা?

জঙ্গি আর পাহাড়ি দলের মিলে যাওয়ার বিপদ যেখানে

নতুন জঙ্গি দলে নও মুসলিম, ‘নেতার নির্দেশে’ নেমেছেন পাহাড় থেকে

পাহাড়ে জঙ্গি শিবিরে বিদ্রোহ, পাহাড়ি সংগঠনের সঙ্গে সংঘর্ষের খবর দিল পুলিশ

‘বম পার্টি’র আস্তানায় প্রশিক্ষণে যাওয়া আরও ৫ জঙ্গি পাহাড়ে গ্রেপ্তার