২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

অনুমতি ছাড়া সড়ক খুঁড়ে গ্যাস সংযোগের চেষ্টা, ২ শ্রমিক আটক

ওই দুজনকে কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুমতি ছাড়া সড়ক খুঁড়ে গ্যাস সংযোগের চেষ্টা, ২ শ্রমিক আটক

ফাইল ছবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Oct 2026, 10:58 PM

Updated : 27 Oct 2026, 10:58 PM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অনুমতি ছাড়া সড়ক খুঁড়ে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার সময় দুই শ্রমিককে আটক করা হয়েছে।

মঙ্গলবার উত্তর মুরাদপুর এলাকার লাল মিয়া সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে ডিএসসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ডিএসসিসির প্রকৌশল বিভাগ বলছে, অনুমতি না নিয়েই অবৈধভাবে গ্যাস সংযোগের জন্য সড়ক খোঁড়া হচ্ছিল। খবর পেয়ে দুই শ্রমিককে আটক করা হয়। এসময় খননকাজের সরঞ্জাম জব্দ করা হয়।

কদমতলী থানার ওসি শেখ আশরাফুজ্জামান বলেন, “সিটি করপোরেশন দুইজনকে আটক করে আমাদের কাছে দিয়ে গেছে।”

ওই দুজনের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।