০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুন্দরবন থেকে জিম্মি হওয়া ৬০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 12:07 PM

Updated : 09 Nov 2026, 12:12 PM

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরতে গিয়ে ১১ জেলে অপহরণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের অপহরণ করা হয়েছে বলে দাবি করেছেন স্বজনেরা।

স্বজনদের থেকে এ খবর পেয়ে জেলেদের উদ্ধারে সুন্দরবনের ভেতরে অভিযানে নেমেছে বন বিভাগ ও কোস্টগার্ড।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম বলেন, জেলেদের কাছ থেকে কয়েকজনকে অপহরণের খবর পেয়েছেন তারা। বন বিভাগের টহল দল সুন্দরবনের অভয়ারণ্য ও ভেতরের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।

তিনি বলেন, “বন বিভাগের একার পক্ষে বিশাল এই বনাঞ্চলে বনদস্যুদের তৎপরতা দমন ও অভিযান পরিচালনা করা কঠিন।”

স্বজনদের অভিযোগ, প্রতিটি নৌকায় তিনজন করে জেলে ছিলেন। সেখান থেকে কৌশলে প্রতি নৌকা থেকে একজন করে জেলেকে অপহরণ করা হয়। প্রত্যেকের মুক্তির জন্য এক লাখ টাকা করে দাবি করেছে অপহরণকারীরা।

বিস্তারিত আসছে…