রাঙামাটিতে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে
তারা ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মী।
রাঙামাটিতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মী।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন রাঙামাটির কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীন।
মঙ্গলবার রাতভর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- রাঙামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. নুর উদ্দিন সোহাগ (৩৮), জেলা যুবলীগের সহসভাপতি মো. সাদ্দাম হোসেন (৩০), পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক চন্দন দাশ (৩৮), জেলা ছাত্রলীগের সদস্য মো. পারভেজ মোশারফ হোসেন (২৫), আরিয়ান রিয়াজ (২৪), যিশু চৌধুরী (৩০), মো. রাকিব (১৯) ও নাজমুল সাকিব রাফি (২৪), রাঙামাটি পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. হানিফ (৩৬) এবং জেলা শ্রমিক লীগের শ্রমিক কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম (৫৫)।
ওসি জসীম উদ্দীন বলেন, “ডেভিল হান্টে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের সন্ত্রাস দমন আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়।”
