০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

বগুড়ায় নাশকতার মামলায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

বগুড়ায় নাশকতার মামলায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় গ্রেপ্তার দুই আওয়ামী লীগ নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Nov 2026, 11:31 PM

Updated : 06 Nov 2026, 11:31 PM

বগুড়ার ধুনটে নাশতকার অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার চৌকিবাড়ী ও মথুরাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন ধুনট থানার ওসি আতিকুল ইসলাম।

গ্রেপ্তার দুজন হলেন- চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু (৫৫) ও মথুরাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা (৪৭)।

তাদের আদালতে সোপর্দের কথা জানিয়েছেন ওসি।