১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘চোখে পানি চলে আসে’-কোটালীপাড়ায় আওয়ামী লীগের অফিস খুলে আবেগাপ্লুত নেতাকর্মীরা

বুধবার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপজেলা কার্যালয়টি খুলে ভেতরে প্রবেশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 03:15 PM

Updated : 18 Nov 2026, 03:21 PM

প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উল্লাস প্রকাশ করেছেন।

বুধবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি খুলে ভেতরে প্রবেশ করেন।

পরে আওয়ামী লীগ ঘোষিত ১৯ নভেম্বর, বৃহস্পতিবারের লকডাউন সফল করার লক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র কারাবন্দী মোঃ কামাল হোসেন শেখের বাড়ি হয়ে উপজেলা শহীদ মিনার চত্বর এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা বক্তব্য রাখেন।

মতিয়ার রহমান বলেন, “আপনারা জানেন এই মাটিতে উন্মুক্ত জায়গায় আমরা অনেক দিন পর এসে দাঁড়িয়েছি। এখানে দাঁড়িয়ে আল-বদর, জামায়াত, রাজাকার, বিএনপি অনেক বড় কথা বলেছেন। ওই বড় কথার জবাব প্রতি মুহূর্তে মুহূর্তে দেওয়া হবে। কোন দেশে যাবেন, কোথায় থাকবেন, হিসাব তাড়াতাড়ি খুঁজেন।

বিস্তারিত আসছে …