মাদারীপুরে মহাসড়ক অবরোধ আওয়ামী লীগ নেতাকর্মীদের
এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও অবরোধকারীদের মহাসড়ক থেকে সরাতে কোনো ভূমিকা নিতে দেখা যায়নি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা।
রোববার ভোর থেকেই দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার টেকেরবন্দরে সড়কে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অবস্থান নেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে বিক্ষোভ করেন।
এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও অবরোধকারীদের মহাসড়ক থেকে সরাতে কোনো ভূমিকা নিতে দেখা যায়নি।
রাজৈর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে আমিসহ থানা পুলিশের দল এসেছি। আন্দোলনকারীদের আমরা জ্বালাও-পোড়াও আর সহিংসতা পরিহার করে স্বাভাবিক আন্দোলন করার অনুরোধ করেছি।”
