১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মন ভালো নেই হিরো আলমের

“বিগত নির্বাচনেও একই অভিযোগ আনা হয়েছিল।”

মন ভালো নেই হিরো আলমের

বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন হিরো আলম।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2023, 07:20 PM

Updated : 16 Jan 2023, 07:20 PM

বগুড়ার দুটি আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম নির্বাচন কমিশনে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি। 

ভোটের লড়াইয়ে ফিরতে সোশাল মিডিয়ায় আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর সোমবার হাই কোর্টে রিট করেছেন বলে জানিয়েছেন। 

সন্ধ্যায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন আমার মন ভাল নেই। মনোনয়ন, আপিল এসব নিয়ে খুব ব্যস্ত আছি, টেনশনে আছি।”  

হিরো আলম বগুড়া-৬ (সদর) এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে উপ-নির্বাচনে প্রার্থী হয়েছেন।

এর আগে ২০১৮ সালেও হিরো আলম বগুড়া-৪ সংসদীয় আসন থেকে নির্বাচন করে জামানত হারিয়েছিলেন। সম্প্রতি বিএনপির সংসদ সদস্য পদত্যাগের পর নতুন করে বগুড়ার দুটি আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

‘ভোটারদের চাওয়ার মুখে’ এবার দুটি আসন থেকেই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন হিরো আলম। কিন্তু ‘প্রার্থীদের দেওয়া এক শতাংশ ভোটার তালিকা যাচাই করে একাধিক ব্যক্তির সমর্থনের সত্যতা পাওয়া যায়নি’ বলে রিটার্নিং কর্মকর্তা দুটি আসনেই তার মনোনয়ন বাতিল করে দেন।

পরে তিনি ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আপিল করেন। বৃহস্পতিবার আপিলের শুনানি শেষ হলেও রোববার প্রার্থীদের আদেশের কপি দেওয়া হয়।

নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে না পেয়ে ২০১৮ সালের মত উচ্চ আদালতের দারস্থ হলেন হিরো আলম।

মঙ্গলবার রিটের শুনানি হবে জানিয়ে হিরো আলম বলেন, “এ নিয়ে টেনশনে আছি। আমার মনোনয়নপত্রে ভোটারদের স্বাক্ষর গরমিলের অভিযোগ আনা হয়েছে। বিগত নির্বাচনেও একই অভিযোগ আনা হয়েছিল; পরে উচ্চ আদালতে শুনানি শেষে মনোনয়নপত্র বৈধ হয়। এবারও তাই হবে।” 

তিনি আরও বলেন, “আপিল নিয়ে ঢাকায় ব্যাস্ত থাকলেও এলাকার ভোটারদের সঙ্গে কর্মীদের মাধ্যমে যোগাযোগ 

করছি এবং নিজেও ফোনে যোগাযোগ অব্যাহত রেখেছি।” 

চার বছর পর গত ১০ ডিসেম্বর সরকারবিরোধী আন্দোলনের মধ্যে সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি; যার অংশ হিসেবে বগুড়া-৪ এবং বগুড়া-৬ আসনের সংসদ সদস্যসহ ছয়জন পদত্যাগ করেন। এর মধ্যে একজন সংরক্ষিত মহিলা সদস্য।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, পাঁচটি সংসদীয় আসনে উপ-নির্বাচনের ভোট হবে আগামী ১ ফেব্রুয়ারি।

বগুড়ার কেবল অপারেটর আশরাফুল আলম নিজের মতো করে গান গেয়ে ও মিউজিক ভিডিও তৈরি করে সোশাল মিডিয়ায় তুলে দেশ এবং দেশের বাইরেও এখন পরিচিত।

তিনি রবীন্দ্র সংগীত গেয়ে সমালোচনার মুখে পড়েন। তারপর পুলিশ তাকে ডেকে নিয়ে সতর্ক করে। তা নিয়েও সোশাল মিডিয়ায় সমালোচনায় সমালোচনার ঝড় বয়ে যায়। 

আরও পড়ুন:

পুরানো খবর:

আইনজীবীর ভুলে ৫ লাখ টাকার সঞ্চয়পত্র ৫৫ লাখ হয়েছে: হিরো আলম

পুরানো খবর:

‘মানুষের মন রক্ষায়’ দুটি আসনে মনোনয়নপত্র নিলেন হিরো আলম

পুরানো খবর:

ইসিতে আপিল করে হিরো আলম বললেন, দরকার হলে যাবেন আদালতে

পুরানো খবর:

বগুড়ায় ‘কুড়াল’ নিয়ে ফিরলেন বিএনপির সাবেক নেতা জুয়েল, বাদল হাই কোর্টে

পুরানো খবর:

বগুড়ার ২ আসনেই হিরো আলমের মনোনয়ন বাতিল, আপিলে যাবেন

পুরানো খবর:

বগুড়ায় বিএনপির সাবেক ২ নেতার মনোনয়ন বাতিল

পুরানো খবর:

ভোটের প্রচারে ‘টাসকি লাগিয়ে’ দেবেন হিরো আলম

পুরানো খবর:

উপ-নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন হিরো আলম

পুরানো খবর:

ইসিকে ‘হাই কোর্ট দেখিয়ে’ ভোটের লড়াইয়ে ফিরলেন হিরো আলম

পুরানো খবর:

বগুড়ায় জয়ী মির্জা ফখরুল, ধরাশায়ী হিরো আলম

পুরানো খবর:

আর কাউকে 'কপি করবেন না' হিরো আলম

পুরানো খবর:

বউ পেটানোর মামলায় গ্রেপ্তার হিরো আলম

পুরানো খবর:

‘স্বাক্ষর জাল,’ হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

পুরানো খবর:

বিফল স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে একাট্টা হিরো আলম