০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক নাদিম হত্যার আসামিদের গ্রেপ্তার দাবিতে জামালপুরে অনশন

আসামিদের গ্রেপ্তারে পৌর মেয়রের আশ্বাস পেলে অনশন ভাঙেন সাংবাদিকরা।

সাংবাদিক নাদিম হত্যার আসামিদের গ্রেপ্তার দাবিতে জামালপুরে অনশন

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের অনশন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2023, 04:33 PM

Updated : 15 Jul 2023, 04:51 PM

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে জামালপুরের বকশীগঞ্জে অনশন করেছে সাংবাদিকরা; পরে মেয়রের আশ্বাসে অনশন ভাঙেন তারা।

শনিবার দুপুর ১২টা থেকে উপজেলা পরিষদের সামনে এই অনশন কর্মসূচি শুরু হয়; দেড় ঘণ্টা পর বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর সাংবাদিকদের সঙ্গে একাত্মতা পোষণ করেন।

সাংবাদিকরা বলেন, গোলাম রব্বানী নাদিম হত্যার একমাস পার হলেও এজাহারভুক্ত ১৭ আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে। সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।

অনশনে বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমীন, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি ও সাংবাদিক এমাদুল হক লালন বক্তব্য দেন।

গত ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে একদল দুর্বৃত্ত বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি নাদিমকে পিটিয়ে ফেলে রেখে যায়; ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বিকালে তিনি মারা যান।

‘সংবাদ প্রকাশের জেরে’ নাদিম হত্যাকাণ্ডের পর থেকে আলোচনায় ছিলেন সাধুরপাড়ার ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।

সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে থেকে তিনি পরপর দুবার নৌকার মনোনয়ন নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

এই চেয়ারম্যানই ‘খুনের হোতা’ বলে নিহতের পরিবারের পক্ষ থেকে করা মামলায় বলা হয়েছে। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন বাবু।

পরে ১৭ জুন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে বাবুসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। এ পর্যন্ত এই মামলায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে মামলার আসামি বাবু চেয়ারম্যানের ছেলে রিফাতকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

২৩ জুন চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আরও পড়ুন:

পুরানো খবর:

সাংবাদিক নাদিম হত্যা: কুড়িগ্রাম থেকে এক আসামি গ্রেপ্তার
সাংবাদিক নাদিম হত্যা: বাবু চেয়ারম্যানসহ ৬ জনের জামিন নামঞ্জুর
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড
জামালপুরে হামলায় আহত সাংবাদিকের মৃত্যু
সাংবাদিক নাদিম হত্যা: বাবু চেয়ারম্যানসহ ১০ আসামির জামিন নামঞ্জুর
সাংবাদিক নাদিম হত্যা: বাবু চেয়ারম্যানের জবানবন্দি
সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবু বরখাস্ত
সাংবাদিক নাদিম হত্যা: কে এই বাবু চেয়ারম্যান
নাদিমকে ঠিক করা ১ মিনিটের বিষয়, ‘বাবু চেয়ারম্যানের’ অডিও ভাইরাল
সাংবাদিক নাদিম হত্যা: আদালতে ২ আসামির জবানবন্দি