১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাদিমকে ঠিক করা ১ মিনিটের বিষয়, ‘বাবু চেয়ারম্যানের’ অডিও ভাইরাল

আওয়ামী লীগ নেতা-কর্মীরা জানান, তিন/চার মাস আগে বাবু দলের উপজেলা কার্যালয়ে একটি সভায় এই বক্তব্য দিয়েছিলেন।

নাদিমকে ঠিক করা ১ মিনিটের বিষয়, ‘বাবু চেয়ারম্যানের’ অডিও ভাইরাল

মাহমুদুল আলম বাবু।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2023, 11:53 PM

Updated : 21 Jun 2023, 01:10 AM

সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার পর একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেটি এই হত্যা মামলার প্রধান আসামি ও বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বলে জানা গেছে। 

২ মিনিট ৩৪ সেকেন্ডের এই অডিওতে সাংবাদিক নাদিমকে ‘ঠিক’ করার কথা বলতে শোনা যায়।   

গত ১৪ জুন বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়র পরিষদের সদ্য  রখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের উপর হামলার অভিযোগ ওঠে। পরদিন নাদিম মারা যান।  

ছড়িয়ে পড়া ওই অডিওতে বলতে শোনা যায়, “নাদিম সাংবাদিককে আমি মনে করব, এদের জন্য দায়-দায়িত্ব উপজেলা আওয়ামী লীগের। নাদিম সাংবাদিককে ঠিক করতে ১ মিনিটের বিষয়। কিন্তু আমি বাবু যামু শাসন করতে, এহন যদি উপজেলা আওয়ামী লীগ হাউ হাউ করে হাসে যে বাবু বিপদে পড়ছে পড়ুক।’ 

অডিওটিতে নাদিমের বিষয় ছাড়াও উপজেলা ও ওয়ার্ড আওয়ামী লীগ নিয়েও নানা আলোচনা করতে শোনা গেছে।   

নাদিম হত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে মাহমুদুর আলম বাবুকে দল থেকেও সাময়িকভাবে বহিষ্কার এবং চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা জানান, তিন/চার মাস আগে বাবু চেয়ারম্যান ওই বক্তব্যটি উপজেলা আওয়ামী লীগের অফিসে একটি অভ্যন্তরীণ মত বিনিময় সভার দিয়েছিলেন। 

বকশীগঞ্জের সাংবাদিক ইমদাদুল হক লালন বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হওয়া অডিওটির কণ্ঠ নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হক বাবুর। তিনি আওয়ামী লীগের অফিসে ৩/৪ মাস আগে এই বক্তব্য দিয়েছিলেন।” 

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিও ক্লিপটির বিষয়ে আমি মঙ্গলবার শুনেছি। কয়েক মাস আগের ঘটনা।” 

ওইদিন অসুস্থতার কারণে তিনি পার্টি অফিসে জানানি বলে জানান। 

নাদিম হত্যা মামলায় অভিযোগ করা হয়, গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ উপজেলা সদরের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে একদল হামলাকারী সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 

গোলাম রব্বানী নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন। 

এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম শনিবার [১৭ জুন] বকশীগঞ্জ থানায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান [সাময়িক বরখাস্ত] মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। 

এ পর্যন্ত মাহমুদুল আলম বাবুসহ ১৩ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের বিভিন্ন মেয়াদে পুলিশ রিমান্ডে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন:

পুরানো খবর:

সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবু বরখাস্ত

পুরানো খবর:

সাংবাদিক নাদিম হত্যা: কে এই বাবু চেয়ারম্যান

পুরানো খবর:

জামালপুরে হামলায় আহত সাংবাদিকের মৃত্যু

পুরানো খবর:

সাংবাদিক নাদিমকে ‘উচিৎ শিক্ষা’ দিতে চেয়েছিলেন ইউপি চেয়ারম্যান বাবু: র‌্যাব

পুরানো খবর:

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড

পুরানো খবর:

নাদিম খুন: ইউপি চেয়ারম্যান বাবু পঞ্চগড় থেকে গ্রেপ্তার

পুরানো খবর:

নাদিম হত্যাকারীরা ‘চিহ্নিত’, গ্রেপ্তার ১০: জামালপুরের এসপি

পুরানো খবর:

সাংবাদিক নাদিম হত্যা: আদালতে বাবু, রিমান্ড ৯ জনের