০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবু বরখাস্ত

তাকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না- তা জানতে চেয়ে নোটিসও দেবে স্থানীয় সরকার বিভাগ।

সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবু বরখাস্ত

মাহমুদুল আলম বাবু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 06:04 PM

Updated : 19 Jun 2023, 06:16 PM

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রেপ্তার বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার তাকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

এতে বলা হয়, বাবুকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না- এই মর্মে কারণ দর্শানোর নোটিস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নোটিস পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে হবে।

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর গত শুক্রবার তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

পুরানো খবর:

সাংবাদিক নাদিম হত্যা: কে এই বাবু চেয়ারম্যান
জামালপুরে হামলায় আহত সাংবাদিকের মৃত্যু
সাংবাদিক নাদিমকে ‘উচিৎ শিক্ষা’ দিতে চেয়েছিলেন ইউপি চেয়ারম্যান বাবু: র‌্যাব

গত শনিবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে বাবুসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে তাকে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৯ জনকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন মেয়াদে পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ।

Image

গোলাম রব্বানি নাদিম

গত ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে একদল দুর্বৃত্ত বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি নাদিমকে পিটিয়ে ফেলে রেখে যায়; ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বৃহস্পতিবার বিকালে তিনি মারা যান।

পুরানো খবর:

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড
নাদিম খুন: ইউপি চেয়ারম্যান বাবু পঞ্চগড় থেকে গ্রেপ্তার
নাদিম হত্যাকারীরা ‘চিহ্নিত’, গ্রেপ্তার ১০: জামালপুরের এসপি

‘সংবাদ প্রকাশের জেরে’ নাদিম হত্যাকাণ্ডের পর থেকে আলোচনায় ছিলেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।

এই চেয়ারম্যানই এই খুনের হোতা বলে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন বাবু।

সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে থেকে তিনি পরপর দুবার নৌকার মনোনয়ন নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

পুরানো খবর:

সাংবাদিক নাদিম হত্যা: আদালতে বাবু, রিমান্ড ৯ জনের