০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক নাদিম হত্যা: আদালতে বাবু, রিমান্ড ৯ জনের

নাদিম হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সাংবাদিক নাদিম হত্যা: আদালতে বাবু, রিমান্ড ৯ জনের

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে রোববার দুপুরে আদালতে হাজির করা হয়।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 02:57 PM

Updated : 18 Jun 2023, 02:57 PM

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ চার আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেছে পুলিশ। 

রোববার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে তাকে হাজির করা হলেও বেলা আড়াইটা পর্যন্ত তাদের শুনানি শুরু হয়নি বলে জানিয়েছেন জামালপুর জজকোর্টের আইনজীবী ইউসুফ আলী। 

তবে এর আগে গ্রেপ্তার হওয়া ৯ জনকে হাজির করা হলে আদালত চারজনকে চার দিন এবং পাঁচ জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। 

নাদিম হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে নয়জনকে জামালপুর পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার দুপুরে তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর মধ্যে র‌্যাব রোববার ভোরে বাবুকে পুলিশের কাছে হস্তাস্তর করলে দুপুরে বাবুসহ চার আসামিকে জামালপুর আদালতে নেওয়া হয়।

এর আগে শনিবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম খুনের ‘হোতা’ হিসেবে চিহ্নিত বাবুসহ চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল র‌্যাব।

এদিকে চেয়ারম্যান বাবুকে থানা থেকে আদালতে নেওয়ার সময় নাদিমের স্বজনসহ স্থানীয়রা আসামিদের ফাঁসির দাবিতে বকশীগঞ্জ থানার সামনে বিক্ষোভ করেন।  

গত বুধবার রাতে বকশীগঞ্জ পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাংবাদিক নাদিম।

এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে শনিবার বকশিগঞ্জ থানায় ২২ জনের নামে এবং আরও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে রোববারও জামালপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। 

আরও পড়ুন

সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবুকে পুলিশের কাছে সোপর্দ 

সাংবাদিক নাদিমকে ‘উচিৎ শিক্ষা’ দিতে চেয়েছিলেন ইউপি চেয়ারম্যান বাবু: র‌্যাব

নাদিম খুন: ইউপি চেয়ারম্যান বাবু পঞ্চগড় থেকে গ্রেপ্তার

সাংবাদিক নাদিম হত্যা: কে এই বাবু চেয়ারম্যান

নাদিম খুন: ইউপি চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে মামলা

সাংবাদিক নাদিম হত্যা: রোববার ৯ জনের রিমান্ড শুনানি

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড

নাদিম হত্যার বিচারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত