১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাদিম খুন: ইউপি চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে মামলা

মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

নাদিম খুন: ইউপি চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে মামলা

গোলাম রব্বানি নাদিম

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2023, 02:30 PM

Updated : 17 Jun 2023, 02:30 PM

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার দুপুর পৌনে ১টায় বকশীগঞ্জ থানায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন বলে জানিয়েছেন থানার ওসি সোহেল রানা।

ওসি সোহেল জানান, মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলায় দুই নম্বর আসামি করা হয়েছে বাবুর ছেলে ফাহিম ফরমান রিফাত, তিন নম্বর আসামি উপজেলা আওয়ামী লীগের নেতা রাকিবুল্লাহ রাকিব এবং চার নম্বর আসামি করা হয়েছে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য গাজী আমান আলীকে।

গত বুধবার রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা  প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম।

পরদিন বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নাদিমের পরিবারের অভিযোগ, প্রকাশিত সংবাদের জের ধরে নাদিমকে পেটানো হয়েছিল, সেখানে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু নিজেও উপস্থিত ছিলেন।

ঘটনার পর ইউপি চেয়ারম্যান বাবু পালিয়ে ছিলেন। পরে শনিবার তাকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুন

নাদিম খুন: ইউপি চেয়ারম্যান বাবু পঞ্চগড় থেকে গ্রেপ্তার

সাংবাদিক নাদিম হত্যা: কে এই বাবু চেয়ারম্যান

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড

নাদিম হত্যাকারীরা ‘চিহ্নিত’, গ্রেপ্তার ১০: জামালপুরের এসপি

নাদিমের খুনিদের গ্রেপ্তারে রাজপথে সাংবাদিকরা

পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় সাংবাদিক নাদিম

জামালপুরে নাদিম হত্যার নেপথ্যে ‘ইউপি চেয়ারম্যানের সংবাদ প্রকাশ’

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যায় ৪ জন আটক

জামালপুরে হামলায় আহত সাংবাদিকের মৃত্যু

জামালপুরে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক গুরুতর আহত