১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবুকে পুলিশের কাছে সোপর্দ

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন গ্রেপ্তার হলেন।

সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবুকে পুলিশের কাছে সোপর্দ

পঞ্চগড়ে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর (মাঝে) সঙ্গে অন্য দুজন। 

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 11:05 AM

Updated : 18 Jun 2023, 11:05 AM

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউপির চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পুলিশের কাছে সোপর্দ করেছে র‌্যাব।

বকশিগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, রোববার ভোরে বাবুকে পুলিশের কাছে হস্তাস্তর করেছে র‌্যাব। দুপুরে বাবুসহ চার আসামিকে জামালপুর আদালতে নেওয়া হবে।

এর আগে শনিবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম খুনের ‘হোতা’ হিসেবে চিহ্নিত বাবুসহ চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল র‌্যাব।

অন্য তিনজন হলেন- মনিরুজ্জামান মনির (৩৫), জাকিরুল ইসলাম (৩১) ও রেজাউল করিম (২৬)।

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এনিয়ে ১৩ জন গ্রেপ্তার হলেন। নয়জনকে জামালপুর পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতেও পেয়েছে পুলিশ।

নিহত নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন।

বুধবার রাতে উপজেলার পাটহাটি মোড়ে একদল দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে ফেলে রেখে যায়; ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান।

নাদিমের পরিবারের অভিযোগ, প্রকাশিত সংবাদের জের ধরে নাদিমকে পেটানো হয়েছিল, সেখানে ইউপি চেয়ারম্যান বাবু নিজেও উপস্থিত ছিলেন।

নাদিম মারা যাওয়ার দুদিন পর বাবু ধরা পড়লে এই ঘটনায় মামলা হয়েছে। নাদিমের স্ত্রীর করা ওই মামলায় প্রধান আসামি করা হয় ইউপি চেয়ারম্যান বাবুকে।

বাবু জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক ছিলেন। সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন

পুরানো খবর:

সাংবাদিক নাদিমকে ‘উচিৎ শিক্ষা’ দিতে চেয়েছিলেন ইউপি চেয়ারম্যান বাবু: র‌্যাব

পুরানো খবর:

নাদিম খুন: ইউপি চেয়ারম্যান বাবু পঞ্চগড় থেকে গ্রেপ্তার

পুরানো খবর:

সাংবাদিক নাদিম হত্যা: কে এই বাবু চেয়ারম্যান

পুরানো খবর:

নাদিম খুন: ইউপি চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে মামলা

পুরানো খবর:

সাংবাদিক নাদিম হত্যা: রোববার ৯ জনের রিমান্ড শুনানি

পুরানো খবর:

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড

পুরানো খবর:

নাদিম হত্যার বিচারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত