২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে সন্ধ্যা ৭টার দিকে জানান স্টেশন মাস্টার।

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
টাঙ্গাইলের মির্জাপুর রেলস্টেশন ও কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2024, 08:29 PM

Updated : 26 Aug 2026, 09:52 AM

গাজীপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর রেলস্টেশন ও কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী। 

তবে এর মধ্যে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে সন্ধ্যা ৭টার দিকে জানান স্টেশন মাস্টার। 

তিনি বলেন, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন বিকালে টাঙ্গাইলের মির্জাপুর পার হয়। কিছুদূর যাওয়ার পর মির্জাপুর রেলস্টেশন ও কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশনের মাঝামাঝি জায়গায় পৌঁছলে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। 

এই রেল রুটে ঢাকা থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন হলেও এরপর থেকে সিঙ্গেল লাইন রেলপথ। ফলে ট্রেনটি বিকল হলে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। 

স্টেশন মাস্টার হানিফ আলী আরও জানান, ওই ঘটনার পর থেকে এ পথে চলাচলকালী কয়েকটি ট্রেন জয়দেবপুর, মৌচাক, বঙ্গবন্ধু হাইটেক স্টেশন ও মির্জাপুরে যাত্রা বিরতিতে আছে। এতে বিপাকে পড়েছে যাত্রীরা।

বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিকল্প ইঞ্জিন পৌঁছালে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান এই রেল কর্মকর্তা।