২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শা সীমান্তে ৮ কেজি সোনাসহ আটক ২

প্রাইভেটকারের মিটারবক্সে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয় ৭০টি স্বর্ণের বার; যেগুলোর ওজন ৮ কেজি ১৬৩ গ্রাম।

শার্শা সীমান্তে ৮ কেজি সোনাসহ আটক ২

প্রাইভেটকারে ৭০টি সোনার বার পাওয়া যায়; যেগুলোর ওজন ৮ কেজি ১৬৩ গ্রাম।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2023, 08:53 PM

Updated : 25 Jan 2023, 08:53 PM

যশোরের শার্শা সীমান্তে আট কেজির বেশি ওজনের ৭০টি সোনার বারসহ দুই জন আটক হয়েছেন, যাদের পাচারকারী বলছে বিজিবি।

বুধবার বিকালে সীমান্তের পাঁচ কায়বা আমবাগান থেকে স্বর্ণের এই চালান জব্দ করা হয় বলে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান।  

আটক শফিকুল ইসলাম (২৯) বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের এবং হান্নান প্রধান চাঁদপুরের কচুয়া উপজেলার বটদৈল গ্রামের বাসিন্দা।

এ সময় ইয়াকুব আলী ব্যাকা (৩৪) নামের একজন পালিয়ে যান বলে বিজিবি জানিয়েছে। তার বাড়ি শার্শার আমলাই গ্রামে।

Image

আটক শফিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের এবং হান্নান প্রধান চাঁদপুরের কচুয়া উপজেলার বটদৈল গ্রামের বাসিন্দা।

লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, পাঁচ কায়বা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের জন্য আনা হচ্ছে সংবাদে অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে থামতে বলা হয়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে বিজিবি ধাওয়া দিয়ে দুজনকে ধরে ফেলে।

“পরে তল্লাশি করে প্রাইভেটকারের স্টিয়ারিংয়ের পাশে মিটারবক্সের ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭০টি স্বর্ণের বার পাওয়া যায়; যেগুলোর ওজন ৮ কেজি ১৬৩ গ্রাম।”

এই স্বর্ণের বাজারমূল্য ৬ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ৪০৮ টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

তিনি আরও জানান, আটক দুজনসহ তিনজনের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে ওই স্বর্ণসহ শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

গত বছর এই সীমান্ত এলাকায় অর্ধশতাধিক কেজি সোনা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে গত ১৭ জানুয়ারি যশোরের শার্শার পাঁচভূলোটের নয়কোনা বটতলা থেকে প্রায় সাড়ে সাত কেজি ওজনের সোনার বার আটক হয়।

Image

প্রাইভেটকারের মিটারবক্সে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয় সোনার বারগুলো।

ওই সময় খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানিয়েছিলেন, গত এক বছরে এ সীমান্তে ২১টি অভিযানে মোট ৫৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ওইসব ঘটনায় স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত সন্দেহে ২১ জনকে আটক করা হয় এবং আটক সোনার বাজারমূল্য ৪২ কোটি টাকা।  

আরও পড়ুন:

শার্শা সীমান্তে দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার  

বেনাপোল সীমান্তে ১৭ সোনার বারসহ আটক ২

শার্শার সীমান্তে আরও প্রায় আড়াই কেজি সোনা উদ্ধার  

এবার যশোরের আরেক সীমান্তে জব্দ ৯ কেজি সোনা

এবার যশোরের শাহাজাদপুর সীমান্তে জব্দ ৯ কেজি সোনা

বেনাপোল সীমান্তে আরও দেড় কেজি সোনা উদ্ধার

শার্শা সীমান্তে আরও সোনা জব্দ, ২ দিনে ২৬ কেজি

বেনাপোল সীমান্তে সাড়ে ১৬ কেজি স্বর্ণসহ দুইজন আটক

শার্শার সীমান্তে সাড়ে ৭ কেজি স্বর্ণসহ একজন আটক