২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সংকটের দায় শুধু উৎপাদনে নয়, বিতরণের দুর্বলতাও আছে: এনার্জিপ্যাকের এমডি

বিদ্যুৎ সংকটের পেছনে শুধু উৎপাদন ঘাটতি নয়, দুর্বল বিতরণ ব্যবস্থা, অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও জ্বালানি আমদানির জটিলতাও দায়ী বলে মনে করেন এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশীদ। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তায় আগাম ব্যবস্থা নিলে দেশের বিদ্যুৎ ও গ্যাসের পরিস্থিতি আরও ভালো থাকত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিয়মিত আয়োজন ‘চিনওয়্যাগ উইথ দ্য চিফস’ অনুষ্ঠানে তিনি রাতের বেলায় অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন, তেমনি বিদ্যুতের যথাযথ মূল্য আদায়, ক্যাপাসিটি চার্জ, এলপিজি আমদানির সংকট, প্রকৌশল পণ্য রপ্তানি নিয়েও কথা বলেছেন। এ আয়োজনে সহযোগিতা করেছে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি নগদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 08:32 PM

Updated : 22 Nov 2026, 11:09 PM