২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসের চিঠি: আলোয় আলোকিত শহর

প্রতি বছর অন্যান্যদের মতো আমিও অপেক্ষা করি এই আলোকিত রাস্তাটা দেখার জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো এই মাসের শুরুর দিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাফিনেওয়াজ শিপু, যুক্তরাজ্যের লন্ডন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 12:33 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

পুরনো খবর:

লাল রঙে লন্ডনের পরিচয়

যখনই এই রাস্তা দিয়ে যাই, কেনো জানি এক অদ্ভুত অনুভূতি কাজ করে। এই রাস্তার প্রধান আকর্ষণ হচ্ছে তার চারপাশের জমজমাট ও চাকচিক্য পরিবেশ, যেখানে একবার কেনো, বার বার যেতে মন চায়।

লন্ডনের সবচেয়ে বড়, ব্যস্ততম ও জনপ্রিয় শপিং স্ট্রিট হিসেবে পরিচিত এই অক্সফোর্ড স্ট্রিট। এখানে প্রতি বছর বড়দিন, নিউ ইয়ার- এসব উৎসবকে কেন্দ্র করে নতুন সাজে, নতুন রূপে মনোমুগ্ধকর লাইটিং-এর মাধ্যমে এই স্ট্রিটকে উপস্থাপন করা হয়।

এক অপরূপ সৌন্দর্যে ভরে ওঠে রাস্তাটা। এই অপরূপ সৌন্দর্য ও আলোর ঝলক দেখার জন্য লন্ডনবাসীরা প্রতি বছর অপেক্ষা করতে থাকে।   

ঠিক গত বছরের মতো এবারও আনুষ্ঠানিকভাবে লাইটিং উদ্বোধন করা হয় লন্ডনের অক্সর্ফোড স্ট্রিটে। ৭ নম্ভেবরে, ২০১৭। যতোগুলো উজ্জ্বল সাদা লাইট রয়েছে, তার সবগুলোর সাথে রয়েছে ১৭৭৮টি বাবলস্, যা দেখে ওই মুহূর্তে আপনার মনে হবে- আকাশ থেকে বরফ পড়ছে।

তবে প্রত্যেক বছরই লাইটিং-এর জন্য ভিন্ন ভিন্ন থিম থাকে এবং এই ফেসটিভ লাইটিংগুলো করা হয় মূলত সরকারিভাবে। এটি প্রথম শুরু হয়েছিলো ১৯৫৯ সালে। তবে ১৯৭৬ ও ১৯৭৭, এই দুটি সালে লাইটিং বন্ধ রাখা হয়েছিলো অর্থনৈতিক কারণে।

পরবর্তীতে অর্থনৈতিক অবস্থার উন্নতির কারণে এই অক্সফোর্ড স্ট্রিটে লাইটিং-এর আয়োজন করা হয় আবার ১৯৭৮ সালে। সেই থেকে এখন পর্যন্ত প্রতি বছর এটি আয়োজন করা হয় ব্যাপক প্রস্তুতি নিয়ে। 

এই অক্সফোর্ড স্ট্রিট হচ্ছে এমন একটি স্ট্রিট যেখানে যাওয়ার পর আপনার মনে হবে, এক ভিন্ন জগতে ও ভিন্ন পরিবেশে আছেন। এখানে চারিদিকে রয়েছে সুরের মুছর্না ও বাস্কারদের মিউজিক জাদু। যার কারণে প্রতি বছর পৃথিবীর প্রত্যেকটি দেশ থেকে হাজার হাজার দর্শনার্থী উপভোগ করতে আসে এই স্ট্রিটের সৌন্দর্য।

আর বড়দিনের সময় তো এই স্ট্রিট একেবারে এক ভিন্ন চিত্র ধারণ করে, যা দেখে মনে হবে চারিদিকে বিভিন্ন রঙের খেলা হচ্ছে এই অপরূপ ফেসটিভ লাইটিং-এর মাধ্যমে।

শুধু যে স্ট্রিটটির শুরু থেকে শেষ পর্যন্ত লাইটিং করা হয়, তা নয়। সেই সাথে সমস্ত শপিং মল, মানে সুপার স্টোর থেকে শুরু করে কর্মাশিয়াল স্থানগুলোকেও সাজানো হয় বিশেষভাবে, যা কিনা দর্শনার্থীদের নজর কেড়ে নেয়। এমনকি এই উজ্জ্বল লাইটিং উপভোগ করার পাশাপাশি হাজার হাজার দর্শনার্থী আসে বড়দিন ও নিউ ইয়ার পালন করতে।  

এই জাদুর স্ট্রিটে কী নেই! শপিং সেন্টার থেকে শুরু করে পাব, ক্লাব, রেস্টুরেন্ট-এই সব কিছুকে কেন্দ্র করে এই স্ট্রিট। এমনকি এটি ইউরোপের সবচেয়ে ব্যস্ততম শপিং স্ট্রিট, যেখানে রয়েছে পৃথিবীর সমস্ত ব্রান্ড পণ্যের সমারোহ এবং সাথে তিনশ’টি ব্রান্ড শপ।

তবে লন্ডনের সব আর্কষণীয় স্থানের মধ্যে এই অক্সর্ফোড স্ট্রিট হচ্ছে অন্যতম। আর যখন বড়দিনের আগে এই লাইটিং উদ্বোধন করা হয়, তখন এই সমস্ত শপ ও রেস্টুরেন্টগুলোতে কাস্টোমারের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়।

এই সময় প্রত্যেকটি শপে অফার বা ডিসকাউন্ট থাকে। বড়দিনটি যাতে সকল শ্রেণির মানুষ আনন্দ-উদ্দীপনার সাথে পালন করতে পারে, সেজন্য সকল পণ্যের ওপর ছাড় দেওয়া হয়, যা আমাদের দেশে কোনো উৎসবেই খুঁজে পাওয়া অসম্ভব ব্যাপার!

লেখক:

প্রবাসী শিক্ষার্থী ও সাবেক গণমাধ্যমকর্মী  

ই-মেইল: topu1212@yahoo.com

লেখকের আরও পড়ুন

লন্ডনের চিঠি: ঘরে-বাইরে লিঙ্গ বৈষম্য

প্রবাসের মাটিতে শহীদ মিনার দেখা

প্রবাসের চিঠি: গ্রানাইট শহরে একদিন

প্রবাসের চিঠি: আয়ের উৎস ‘বাস্কিং’

চেক ডিজাইনে মোড়া এক দেশ

লন্ডনের চিঠি: পার্টটাইম জব, ফুলটাইম পড়াশোনা

লন্ডনের চিঠি: দর্শনার্থীর ভিড়ে ক্যামডেন লক মার্কেটে

লন্ডনের চিঠি: ক্লান্তি ছাপিয়ে প্রশান্তির পার্কে

লন্ডনের চিঠি: সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদ

প্রবাসের চিঠি: ঈদের আনন্দ পরিবারকে ঘিরে

প্রবাসের চিঠি: শাস্তির অপর নাম জরিমানা

প্রবাসের চিঠি: লন্ডনের ‘গাউছিয়া’

প্রবাসের চিঠি: মাঠের কাহিনি ও গ্যালারির বাঘ-বাঘিনী

প্রবাসের চিঠি: মা, ক্ষমা করে দিও  

প্রবাসের চিঠি: সব কাজকেই স্যালুট

বাক্সের ভেতর দোকান!

লন্ডনের চিঠি: প্রবাসে কষ্টের মাঝেও সুখ

স্কটল্যান্ড: যেখানে পাহাড় মিশে গিয়েছে আকাশে!

কে বলেছে টাইটানিক নেই!

এ যেন স্বপ্নের শহর!

লন্ডনের চিঠি: প্রবাসীর ঘাড়েও যখন মূর্তিময় হেফাজত

বিলাতে বাসে ওঠার অভিজ্ঞতা

প্রবাসে ‘মেইড ইন বাংলাদেশ’দেখার অনুভূতি

লন্ডনের সবচেয়ে পুরনো ফুড মার্কেটে

মঙ্গল হোক এবারের শোভাযাত্রা

লন্ডনেও মিনি বাংলাদেশের ছোঁয়া

ঘুম ভেঙেছিল প্রবাসী নারীর কান্নার আওয়াজে  

প্রবাসেও যখন বাঙালি নারী হিসেবে বৈষম্যে পড়ি  

প্রবাসেঅভিজিৎ রায়কে স্মরণ  

প্রবাসীর স্বদেশ ভাবনা:  ধর্মের অজুহাতে উৎসবে সংকোচ  

লন্ডনের নারী ও হিজাব বাহারি  

প্রবাসে স্বদেশ ভাবনা: ভিনদেশি সম্পর্কের ভিত ও জঙ্গিবাদ

জাদুর ব্রিজের কাহিনি 

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!