২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাল রঙে লন্ডনের পরিচয়

শিরোনামটি অদ্ভুত লাগছে, তাই না? লাগাটাই স্বাভাবিক। কারণ, একটি রঙ যে একটি শহরের ঐতিহ্য বহন করে, তা অনেকেরই অজানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাফিনেওয়াজ শিপু, যুক্তরাজ্যের লন্ডন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 11:46 AM

Updated : 11 Oct 2022, 02:41 PM

বৈচিত্র্যের দিক দিয়ে সমগ্র বিশ্বের মধ্যে লন্ডন হচ্ছে একটি অন্যতম আর্কষণীয় শহর। আর এই শহরকে যে রঙের মাধ্যমে আলাদা করা যায় অন্যান্য শহর থেকে, তা আসলেই চমৎকার একটি ব্যাপার। এমনকি একটি দেশ বা জায়গার পরিচয় যে নির্ধারিত হয় রঙের মাধ্যমে, তা এদেশে আসার পর আরও ভালোভাবে জেনেছি।

এই ধরুন, বাংলাদেশকেও কিন্তু আমরা এক কথায় বলি ‘লাল-সবুজের দেশ’। ঠিক তেমনি লন্ডনকেও নাকি বলা হয় ‘লাল রঙের দেশ’। কিন্তু কেন বলা হয়, কী কারণে বলা হয়- তার পেছনেও রয়েছে অনেক ইতিহাস।

তবে যে লাল রঙ বিশিষ্ট জিনিসগুলো লন্ডনের সংস্কৃতিকে এখনও বহন করছে, সেগুলোর মধ্যে অন্যতম লাল দোতলা বাস, টেলিফোন বুথ,  পোস্ট বক্স ও রয়াল গার্ড।     

লন্ডন লাল দোতলা বাস, লন্ডনের অন্যতম আর্কষণীয় জিনিস। এটা লন্ডনকে আলাদা করে অন্যান্য জায়গা থেকে। আর এটি একটি প্রতীক হিসেবেও কাজ করে।

১৮২৯ সালে লন্ডনে প্রথম বাস সার্ভিস চালু হয়। তারপর ১৯০৬ সাল থেকে শুরু হয় বাস নাম্বার, যেখানে প্রত্যেকটি বাস নাম্বার দিয়ে নির্ধারণ করে এক একটি জায়গা। এরপর ধীরে ধীরে বাসের আকারেরও পরিবর্তন হয়।

এক কথায় বলতে পারি, পুরো লন্ডন শহরকে যদি আপনি উপভোগ করতে চান, তাহলে লন্ডন লাল দোতলা বাসের সাহায্য নিতে পারেন। আমিও প্রথমদিকে লাল বাসে করে লন্ডন শহরকে উপভোগ করেছিলাম। এমনকি লন্ডনের ট্যুরিস্ট বাসও লাল রঙের দোতলা বাস।

এখন টেলিফোন বুথ নিয়ে কিছু কথা বলি। যে টেলিফোন বুথ লন্ডনের ঐতিহ্য ও ইতিহাসকে এখনও ধরে রেখেছে। টেলিফোন বুথ প্রথম ডিজাইন করেন স্যার গিলস্ গিলর্বাট স্কট (১৮৮০-১৯৬০) এবং সাথে লাল পোস্ট বক্সও। লাল টেলিফোন বুথ, লাল বাস ও লাল পোস্ট বক্স- এগুলো কিন্তু ইংল্যান্ডের ঐতিহ্য, যা কিনা পর্যটকদের আকৃষ্ট করছে আজও।

রেড কেটু টেলিফোন বক্স প্রথম পরিচিতি লাভ করে লন্ডনের স্ট্রিটে ১৯২৬ সালে ও কেসিক্স ১৯৩০ সালের শেষের দিকে চালু হয়। যুগ পরিবর্তন হওয়ার কারণে এই টেলিফোন বুথের ব্যবহার অনেক কমে গেছে, কিন্তু এখনও এটি লন্ডনের অন্যতম আর্কষণীয় প্রতীক হিসেবে বিশ্বে পরিচিত।

টেলিফোন বুথের পাশাপাশি রেড পোস্ট বক্সও কিন্তু লন্ডনকে আলাদাভাবে উপস্থাপন করে বিশ্বের দরবারে। ১৮৬৬ থেকে ১৮৮৯ সালের মধ্যে প্রথম পোস্ট বক্স চালু হয় এবং লাল রঙ হিসেবে পরিচিতি পায় ১৮৭৪ সালে জুলাই মাসে লন্ডনে। সেই থেকে এখন পর্যন্ত সমস্ত পোস্ট বক্সগুলো লাল রঙের হয়ে থাকে।

এই পোস্ট বক্সগুলো দুই ধরনের হয়ে থাকে- পিলার বক্স ও দেয়াল বক্স। আনুমানিক এক লক্ষ পোস্ট বক্স রয়েছে পুরো ব্রিটেনে, যা কিনা ব্রিটিশ আইকন হিসেবে সমাদৃত।

পৃথিবীর অনেক দেশেই মোবাইল, টেলিফোন বা সামাজিক মাধ্যম চালু হওয়ার পর থেকে চিঠির প্রচলন অনেক কমে গিয়েছে, কিন্তু এই একটি দেশে এখনও চিঠির প্রচলন আছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না! চিঠির জন্য এখনও মানুষ অপেক্ষা করে দিনের পর দিন, যেখানে যোগাযোগের মাধ্যম হিসেবে এতো কিছু আবিষ্কার হয়ে গেছে।  

সর্বশেষ যে জিনিসটির কথা বলবো, তা হলো রয়াল গার্ড। রয়াল গার্ড আমরা অনেকবার টেলিভিশনে দেখেছি, বিশেষ করে ‘মিস্টার বিন’ কমেডি সিরিজে। ব্রিটেনকে চেনার আরও একটি আইকনিক চিহ্ন হচ্ছে রয়াল গার্ড।

রয়াল গার্ড বা রয়াল গার্ডের পোশাক দেখে যেকোনো মানুষ বুঝতে পারবে, এটি ইংল্যান্ড বা ব্রিটেন। এই রয়াল গার্ডের পোশাকের মধ্যে ট্রাউজার ও টুপি বা হ্যাট রয়েছে, যা কিনা কালো রঙের। আর শার্ট হচ্ছে লাল রঙের। এজন্য এই দেশের সুভিনিয়রে রয়েল গার্ডকে উপস্থাপন করা হয়।

ইংল্যান্ড হচ্ছে এমন একটি দেশ যেখানে কোণায় কোণায় রয়েছে ইতিহাস। ইচ্ছে করলে কিন্তু ইংরেজরা পুরনো জিনিসকে ভেঙ্গে নতুন কিছু তৈরি করতে পারতো। কিন্তু তা না করে বরং পুরনো জিনিসকে আঁকড়ে ধরে সেটাকে আরও আর্কষণীয় করে উপস্থাপন করছে পর্যটকদের সামনে।

ইতিহাসকে কীভাবে সংরক্ষণ করা যায় ও আর্কষণীয় করা যায়, ইংল্যান্ড হচ্ছে তারই প্রমাণ। চিন্তা করুন, যতগুলো আর্কষণীয় জিনিসের কথা বললাম, বিশেষ করে লাল বাস, টেলিফোন বুথ, পোস্ট বক্স ও রয়াল গার্ড- এগুলো সবই অনেক পুরাতন। কিন্তু তারপরও যেভাবে ইংরেজরা এসব সংরক্ষণ করে রেখেছে, তা আসলেই প্রশংসনীয়।            

লেখক:  প্রবাসী শিক্ষার্থী ও সাবেক গণমাধ্যমকর্মী  

ছবি কৃতজ্ঞতা: আনোয়ার জাহিদ ও লেখক   

ই-মেইল: topu1212@yahoo.com

লেখকের আরও পড়ুন

লন্ডনের চিঠি: ঘরে-বাইরে লিঙ্গ বৈষম্য

প্রবাসের মাটিতে শহীদ মিনার দেখা

প্রবাসের চিঠি: গ্রানাইট শহরে একদিন

প্রবাসের চিঠি: আয়ের উৎস ‘বাস্কিং’

চেক ডিজাইনে মোড়া এক দেশ

লন্ডনের চিঠি: পার্টটাইম জব, ফুলটাইম পড়াশোনা

লন্ডনের চিঠি: দর্শনার্থীর ভিড়ে ক্যামডেন লক মার্কেটে

লন্ডনের চিঠি: ক্লান্তি ছাপিয়ে প্রশান্তির পার্কে

লন্ডনের চিঠি: সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদ

প্রবাসের চিঠি: ঈদের আনন্দ পরিবারকে ঘিরে

প্রবাসের চিঠি: শাস্তির অপর নাম জরিমানা

প্রবাসের চিঠি: লন্ডনের ‘গাউছিয়া’

প্রবাসের চিঠি: মাঠের কাহিনি ও গ্যালারির বাঘ-বাঘিনী

প্রবাসের চিঠি: মা, ক্ষমা করে দিও  

প্রবাসের চিঠি: সব কাজকেই স্যালুট

বাক্সের ভেতর দোকান!

লন্ডনের চিঠি: প্রবাসে কষ্টের মাঝেও সুখ

স্কটল্যান্ড: যেখানে পাহাড় মিশে গিয়েছে আকাশে!

কে বলেছে টাইটানিক নেই!

এ যেন স্বপ্নের শহর!

লন্ডনের চিঠি: প্রবাসীর ঘাড়েও যখন মূর্তিময় হেফাজত

বিলাতে বাসে ওঠার অভিজ্ঞতা

প্রবাসে ‘মেইড ইন বাংলাদেশ’দেখার অনুভূতি

লন্ডনের সবচেয়ে পুরনো ফুড মার্কেটে

মঙ্গল হোক এবারের শোভাযাত্রা

লন্ডনেও মিনি বাংলাদেশের ছোঁয়া

ঘুম ভেঙেছিল প্রবাসী নারীর কান্নার আওয়াজে  

প্রবাসেও যখন বাঙালি নারী হিসেবে বৈষম্যে পড়ি  

প্রবাসেঅভিজিৎ রায়কে স্মরণ  

প্রবাসীর স্বদেশ ভাবনা:  ধর্মের অজুহাতে উৎসবে সংকোচ  

লন্ডনের নারী ও হিজাব বাহারি  

প্রবাসে স্বদেশ ভাবনা: ভিনদেশি সম্পর্কের ভিত ও জঙ্গিবাদ

জাদুর ব্রিজের কাহিনি

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!