২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওয়ানডের আত্মবিশ্বাস টেস্টে নিয়ে যাবে বাংলাদেশ’

টানা চারটি আন্তর্জাতিক ম্যাচে হারা বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে। তাই স্বাগতিকদের ফর্ম ভাবাচ্ছে অতিথিদের। অধিনায়ক হাশিম আমলা মনে করছেন, ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাস টেস্টেও নিয়ে যাবে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 07:52 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। তার আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করলেও জেতার আত্মবিশ্বাসের কথা জানান দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জেতায় আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারলেও পরের দুটিতে অতিথিদের উড়িয়ে দিয়ে টানা চতুর্থ ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব দেখায় স্বাগতিকরা। 

এবি ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়া আমলা বলেন, “বাংলাদেশ যেভাবে ওয়ানডে সিরিজে পারফর্ম করেছে, আমি নিশ্চিত তারা সেই আত্মবিশ্বাসটা টেস্ট সিরিজেও নিয়ে যাবে। তবে টেস্ট ক্রিকেট আলাদা একটা ধরন।”

অধিনায়ক হিসেবে প্রতিপক্ষ নয়, নিজেদের খেলা নিয়েই বেশি ভাবছেন আমলা। তার কাছে নিজেরা কেমন খেলতে পারছেন, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের বিশ্বাস, ভালো ক্রিকেট খেলতে পারলে অবশ্যই তারা চট্টগ্রামে জিতে সিরিজে এগিয়ে যেতে পারবেন।

পুরনো খবর:

‘২০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে বোলারদের’
৪০০ ছোঁয়ার আগে স্টেইনকে আমলার শ্রদ্ধার্ঘ্য
স্টেইন-মরকেল-ফিল্যান্ডারকে সামলাতে প্রস্তুত ব্যাটসম্যানরা
তিন পেসারকে নিয়ে কোচের ভিডিও বিশ্লেষণ
টেস্টে বাংলাদেশের আক্রমণের অস্ত্র জুবায়ের
মুস্তাফিজের ফর্মকেই পুঁজি করছেন কোচ-অধিনায়ক
আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ
মুমিনুল-ইমরুলে মুশফিকের আস্থা
কিপিংয়ে থাকতে পারেন লিটনই
চ্যালেঞ্জটা নিচ্ছেন মুশফিকও
বোলারদের কাছে মুশফিকের চাওয়া
কম্বিনেশন নিয়ে কৌশলী মুশফিক
টেস্টেও দাপুটে ক্রিকেটের স্বপ্ন অধিনায়কের
আবহাওয়া বাড়িয়ে দিয়েছে মুশফিকের টস দুর্ভাবনা
বাংলাদেশের জন্য দারুণ সুযোগ: মুশফিক