২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুমিনুল-ইমরুলে মুশফিকের আস্থা

ওয়ানডেতে সুযোগ না পেলেও বাংলাদেশের টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ ইমরুল কায়েস ও মুমিনুল হক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে এই দুই বাঁহাতির ব্যাটে তাকিয়ে অধিনায়ক মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 05:58 PM

Updated : 12 Oct 2022, 04:03 PM

পুরনো খবর:

কিপিংয়ে থাকতে পারেন লিটনই
চ্যালেঞ্জটা নিচ্ছেন মুশফিকও
বোলারদের কাছে মুশফিকের চাওয়া
কম্বিনেশন নিয়ে কৌশলী মুশফিক
টেস্টেও দাপুটে ক্রিকেটের স্বপ্ন অধিনায়কের
আবহাওয়া বাড়িয়ে দিয়েছে মুশফিকের টস দুর্ভাবনা
বাংলাদেশের জন্য দারুণ সুযোগ: মুশফিক

গত কিছুদিনের পারফরম্যান্সে বাংলাদেশের দুই টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান হয়ে উঠেছেন ইমরুল ও মুমিনুল। ওয়ানডে নিয়মিত সুযোগ মেলে না দুজনের কারও, কিন্তু টেস্টে দুজনই দারুণ উজ্জ্বল।

ক্যারিয়ারের প্রথম ১৬ টেস্টে মাত্র একটি ফিফটি ছিল ইমরুলের। বাদও পড়েছিলেন দল থেকে। আড়াই বছর পর ফিরেছেন গত বছরের ফেব্রুয়ারিতে। এবারের দফায় ৬ টেস্টে করেছেন ৩ টি শতক, দুটি অর্ধশতক। মুমিনুল তো বছর দুয়েক ধরেই টেস্টে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান। ১৫ টেস্টে ৪ শতক ও ৯ অর্ধশতকে ১ হাজার ৪১০ রান করেছেন ৫৮.৭৫ গড়ে।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুশফিক বললেন, দক্ষিণ আফ্রিকা সিরিজেও দুই বাঁহাতির দিকে আশা নিয়ে তাকিয়ে দল।

“আমি আশা করব, ইমরুল যেভাবে রান করছে সেটা সে ধরে রাখবে। শেষ তিন-চারটি টেস্টে দুই-তিনটা শতক আছে ওর। মুমিনুল শেষ ১০-১২ টেস্টে অনেকগুলো ফিফটি-সেঞ্চুরি করেছে। দলের সবার চাওয়া, ওরা যেন ওদের দায়িত্ব ঠিকভাবে পালন করে। বড় ইনিংস খেলে।”