২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিপিংয়ে থাকতে পারেন লিটনই

টানা দ্বিতীয় টেস্টে কিপিং করতে পারেন লিটন দাস। ওয়ানডেতে কিপিংয়ে ফিরলেও টানা দ্বিতীয় টেস্টে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন মুশফিকুর রহিম। এই সম্ভাবনার কথা জানিয়েছেন অধিনায়ক নিজেই। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 05:47 PM

Updated : 12 Oct 2022, 04:03 PM

পুরনো খবর:

চ্যালেঞ্জটা নিচ্ছেন মুশফিকও
বোলারদের কাছে মুশফিকের চাওয়া
কম্বিনেশন নিয়ে কৌশলী মুশফিক
টেস্টেও দাপুটে ক্রিকেটের স্বপ্ন অধিনায়কের
আবহাওয়া বাড়িয়ে দিয়েছে মুশফিকের টস দুর্ভাবনা
বাংলাদেশের জন্য দারুণ সুযোগ: মুশফিক

গত মাসে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে অভিষেক হয় লিটনের। সেই ম্যাচে উইকেটরক্ষক হিসেবে খেলা এই তরুণ ব্যাট করেন আট নম্বরে। ফলো অন এড়াতে না পারলেও ৪৪ রানের চমৎকার এক ইনিংস খেলেন তিনি। 

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। তার আগের দিন সংবাদ সম্মেলনে কিপিং করার সম্ভাবনা নিয়ে কথা বলেন মুশফিক।

“আমার হাতের চোট যে শতভাগ ঠিক হয়েছে তা নয়। টেস্টে প্রায় পাঁচ দিন কিপিং করতে হয়। সেদিক থেকে এটা নিয়ে একটু ঝুঁকি থেকে যায়।”

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ডান হাতের অনামিকায় চোট পান মুশফিক। সেই চোট পুরোপুরি সেরে না উঠলেও দ্বিতীয় টেস্টে কিপিং করেন তিনি। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলার পর প্রথম ওয়ানডেতে আবার কিপিংয়ে ফিরেন দেশের সবচেয়ে নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান।

ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে আবার লিটনকে গ্লাভস ফিরিয়ে দেন মুশফিক। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে আবার কিপিংয়ে ফেরেন তিনি।

ওয়ানডে সিরিজের পর থেকেই অনুশীলনে কিপিংয়ের পেছনে বেশ সময় দিচ্ছেন লিটন। সোমবারও অনেকটা সময় নিয়ে কিপিং করেন তিনি। তাতেই মিলেছে এই তরুণকে টেস্টে কিপিংয়ে রাখার ইঙ্গিত। সেই সম্ভাবনা রয়েছে মুশফিকের কথায়ও। 

“যেহেতু শেষ ম্যাচে ও খুব ভালো কিপিং করেছে, ব্যাটিংও করেছে। আশা করি সেই (কিপিং) করবে। তারপরও টিম কম্বিনেশন (ঠিক করা) কিছু (বাকি) আছে, আমরা সেটা দেখে ঠিক করব।”

বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে লিটনের খেলার সম্ভাবনা খুব কম। কিপিং না করলে এক ম্যাচ খেলেই বাদ পড়তে পারেন তিনি।