২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘২০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে বোলারদের’

টেস্ট জিততে হলে প্রতিপক্ষকে দুইবার অলআউট করতে হবে; আর এই জায়গাতেই পিছিয়ে বাংলাদেশ। নিজেদের শেষ তিন টেস্টে মাত্র এক ইনিংসে প্রতিপক্ষকে অলআউট করতে পেরেছে তারা। তারপরও বোলারদের ওপর আস্থা হারাচ্ছেন না চন্দিকা হাথুরুসিংহে। বাংলাদেশ কোচ মনে করছেন, প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য এখন তার বোলারদের রয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 06:42 PM

Updated : 12 Oct 2022, 04:03 PM

পুরনো খবর:

স্টেইন-মরকেল-ফিল্যান্ডারকে সামলাতে প্রস্তুত ব্যাটসম্যানরা
টেস্টে বাংলাদেশের আক্রমণের অস্ত্র জুবায়ের
মুস্তাফিজের ফর্মকেই পুঁজি করছেন কোচ-অধিনায়ক
আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ
মুমিনুল-ইমরুলে মুশফিকের আস্থা
কিপিংয়ে থাকতে পারেন লিটনই
চ্যালেঞ্জটা নিচ্ছেন মুশফিকও
বোলারদের কাছে মুশফিকের চাওয়া
কম্বিনেশন নিয়ে কৌশলী মুশফিক
টেস্টেও দাপুটে ক্রিকেটের স্বপ্ন অধিনায়কের
আবহাওয়া বাড়িয়ে দিয়েছে মুশফিকের টস দুর্ভাবনা
বাংলাদেশের জন্য দারুণ সুযোগ: মুশফিক

পাকিস্তান ও ভারতের বিপক্ষে নিজেদের শেষ দুই টেস্টে প্রতিপক্ষকে একবারও অলআউট করতে পারেনি বাংলাদেশ। দুবারই অতিথিরা প্রথম ইনিংসে বড় স্কোর গড়ে মুশফিকুর রহিমদের ম্যাচ বাঁচানোর লড়াইয়ে ঠেলে দেয়।
 
খুলনায় সিরিজের প্রথম টেস্টে অলআউট হওয়ার আগে ৬২৮ রান করে পাকিস্তান। পরে ঢাকা টেস্টে দুই ইনিংস ঘোষণা করে তারা। সেই ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত হয় অতিথিদের। আর ড্র হওয়া ফতুল্লা টেস্টে ভারতের একমাত্র ইনিংসে ছয়টির বেশি উইকেট নিতে পারেনি স্বাগতিকরা। 
 
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। তার আগের দিন নিজের বোলারদের ওপর আস্থা থাকার কথা জানান হাথুরুসিংহে।
 
“আমাদের এমন একটি বোলিং আক্রমণ আছে যারা ২০ উইকেট নিতে পারে। দলে আমাদের সেরা উইকেট-সংগ্রাহক সাকিব আছে, এসজি বলে খুব সফল তাইজুল ইসলাম আছে। জুবায়েরকে যে কোনো দলের বিপক্ষে আক্রমণের অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে।”
 
শুধু স্পিন বোলিং ইউনিট নয় পেস বোলিং ইউনিটের ওপরও আস্থা আছে হাথুরুসিংহের, “আমাদের মুস্তাফিজুর ও রুবেল আছে; পরিশ্রমী একজন শহীদও আছে আমাদের। আগের চেয়ে এই বোলিং আক্রমণ নিয়ে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী।” 
 
বাংলাদেশের কোচ জানান, তার এই আত্মবিশ্বাস বাড়ার কারণ হল, ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ পাওয়া।
 
“টেস্টে ভালো করতে আমাদের নিজেদের ভূমিকায় ভালো করতে হবে, ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে। আমাদের সঠিক ভারসাম্য পেতে হবে। তাহলেই আমরা (ওয়ানডে মতো) টেস্টেও ধারাবাহিক হতে পারব।”