২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ

আগ্রাসী ক্রিকেট খেলার মানসিকতা নিয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। আইসিসি টেস্ট র্যাং ঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে স্বাগতিকরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় বলে জানিয়েছেন কোচ চন্দিকা হাথুরুসিংহে। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 06:04 PM

Updated : 12 Oct 2022, 04:03 PM

পুরনো খবর:

মুমিনুল-ইমরুলে মুশফিকের আস্থা
কিপিংয়ে থাকতে পারেন লিটনই
চ্যালেঞ্জটা নিচ্ছেন মুশফিকও
বোলারদের কাছে মুশফিকের চাওয়া
কম্বিনেশন নিয়ে কৌশলী মুশফিক
টেস্টেও দাপুটে ক্রিকেটের স্বপ্ন অধিনায়কের
আবহাওয়া বাড়িয়ে দিয়েছে মুশফিকের টস দুর্ভাবনা
বাংলাদেশের জন্য দারুণ সুযোগ: মুশফিক

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। তার আগের দিন হাথুরুসিংহে জানান, নিজেদের ওপর বিশ্বাস রেখে আগ্রাসী ক্রিকেট খেলতে চান তারা।

“আগ্রাসী ক্রিকেট খেলার মানসিকতা নিয়ে নামবে ছেলেরা। গুরুত্বপূর্ণ সময়গুলো বুদ্ধিমত্তার সঙ্গে সামলাতে হবে আমাদের।” 

অতীত রেকর্ড খুব একটা ভালো না হলেও সাম্প্রতিক সময়ে টেস্টে কিছু-কিছু সাফল্য পাচ্ছেন মুশফিকুর রহিমরা। ওয়ানডে নিয়মিত সাফল্য পাওয়া বাংলাদেশের টেস্ট দল নিয়েও আত্মবিশ্বাসী হাথুরসিংহে। 

“আমাদের কয়েকজন ভালো খেলোয়াড় আছে যারা এই কন্ডিশনের সঙ্গে মানানসই। ‘মিনি’ (মুমিনুল হক) দলে ফেরায় টপ অর্ডার আরও দৃঢ় হবে। শেষ সিরিজে রান পেয়েছেন ইমরুল কায়েসও।” 

বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল টেস্টে বাংলাদেশের অন্যতম প্রধান ব্যাটিং ভরসা। ১৫ টেস্টে চারটি শতক ও নয়টি অর্ধশতকসহ ৫৮.৭৫ গড়ে ১ হাজার ৪১০ রান করেছেন এই তরুণ। 

শেষ ১২ টেস্ট ইনিংসে তিনটি শতক ও দুটি অর্ধশতক রয়েছে ইমরুলের। গত বছর টেস্ট দলে ফেরার পর থেকে দারুণ ছন্দে আছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।