২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুস্তাফিজের ফর্মকেই পুঁজি করছেন কোচ-অধিনায়ক

মুস্তাফিজুর রহমানের এখনকার ফর্মটাকে টেস্টে কাজে লাগাতে চান বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে। অধিনায়ক মুশফিকুর রহিমেরও বিশ্বাস, টেস্টেও ভালো করার সামর্থ্য আছে তরুণ এই বাঁহাতি পেসারের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 06:25 PM

Updated : 12 Oct 2022, 04:03 PM

পুরনো খবর:

আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ
মুমিনুল-ইমরুলে মুশফিকের আস্থা
কিপিংয়ে থাকতে পারেন লিটনই
চ্যালেঞ্জটা নিচ্ছেন মুশফিকও
বোলারদের কাছে মুশফিকের চাওয়া
কম্বিনেশন নিয়ে কৌশলী মুশফিক
টেস্টেও দাপুটে ক্রিকেটের স্বপ্ন অধিনায়কের
আবহাওয়া বাড়িয়ে দিয়েছে মুশফিকের টস দুর্ভাবনা
বাংলাদেশের জন্য দারুণ সুযোগ: মুশফিক

ওয়ানডেতে আবির্ভাবেই ক্রিকেট দুনিয়ায় হইচই ফেলে দেন মুস্তাফিজ। রঙিন পোশাকে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলেও।

তবে এখনই টেস্টের কঠিন আঙিনায় মুস্তাফিজকে ঠেলে দেওয়া নিয়ে অনেকের মনেই আছে প্রশ্ন, সংশয়। বয়স মাত্র ১৯, শরীর সুগঠিত নয়। ঘরোয়া ক্রিকেট খুব বেশি সময় খেলছেন না। এখনই এতটা চাপ নিতে পারবেন কিনা; কিংবা সুদূরপ্রসারী প্রভাবও কেমন হতে পারে, প্রশ্ন আছে এসব নিয়ে। টেস্ট দল নির্বাচনের পর প্রধান নির্বাচক ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, মুস্তাফিজকে সতর্কতার সঙ্গে সামলানো টিম ম্যানেজমেন্টের দায়িত্ব।

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কোচের কানে তোলা হলো প্রধান নির্বাচকের সেই বক্তব্য। শুনে হাথুরুসিংহে ভ্রু কুঁচকে বললেন, “সতর্কতার সঙ্গে সামলানো মানে কি বোঝানো হচ্ছে?”

একজন তরুণ প্রতিভাবান পেসারকে ‘সতর্কতার সঙ্গে সামলানো’ বলতে কি বোঝানো হচ্ছে, বাংলাদেশ দলের কোচের সেটা না বোঝার কারণ নেই। কোচের সঙ্গে প্রধান নির্বাচকের শীতল সম্পর্কের কথা বাংলাদেশ ক্রিকেটের অনেকেরই জানা। হয়ত সেটারই প্রতিফলন ছিল কোচের বক্তব্যে। কণ্ঠে স্পষ্ট ধরা পড়েছে বিরক্তি।

“সতর্কতায় সামলানোর” বিষয়টি এরপর বুঝিয়ে বলা হলো কোচকে। সেই প্রসঙ্গে না গিয়ে ভ্রু কুঁচকেই শুধু বললেন, “টেস্ট খেলার জন্য মুস্তাফিজ যথেষ্ট ভালো।”

কোচের বক্তব্যে পরিষ্কার, সতর্কতায় সামলানোর চেয়ে মুস্তাফিজের ফর্মটাকে কাজে লাগানোকেই বেশি গুরুত্বপূর্ণ ভাবছেন তিনি। অতি বোলিংয়ে ভেঙে পড়ার দুর্ভাবনার চেয়ে টেস্টেও ভালো করার সম্ভাবনার রোমাঞ্চটাই বেশি টিম ম্যানেজমেন্টের। বোলিং আক্রমণে বৈচিত্রের স্বার্থেও মুস্তাফিজকে টেস্টে চান কোচ।

“একজন বাঁহাতি থাকলে বোলিং আক্রমণ ভিন্ন মাত্রা পায়। কন্ডিশনটা এতে হিসাবের বাইরে চলে যায়, কারণ বাঁহাতি অন্য অ্যাঙ্গেলে বোলিং করে। যে কোনো দলের জন্যই এটি বাড়তি সুবিধা।”