২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযান-১০ লঞ্চে আগুন: কর্মকর্তাদের অবহেলা, ব্যবস্থার নির্দেশ

ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় যাদের দায়িত্বে অবহেলা ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2022, 01:12 PM

Updated : 25 Oct 2022, 10:12 AM

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিনুর রহমান গত ২৭ জানুয়ারি দপ্তর প্রধানদের এ নির্দেশনা দেন।

গত ২৪ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগলে অর্ধশত মানুষের মৃত্যু হয়। আহত হয় অন্তত ৮০ জন।

ওই ঘটনায় লঞ্চটির চার মালিক, মাস্টার ও চালকদের দায়ী করে গত ৩ জানুয়ারি প্রতিবেদন দেয় নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। নৌপরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের ‘দায়িত্ব পালনে অবহেলা’ থাকার কথাও সেখানে আসে।

ওই ঘটনার পর চার সার্ভেয়ারের কর্মস্থল বদলে দেওয়া হয়, যদিও সেটাতে ‘স্বাভাবিক বদলি’ বলেছিলেন নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মনজুরুল কবির।

অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালাল উদ্দিন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রণালয় থেকে ‘বেশ কিছু  নির্দেশনা’ তারা পেয়েছেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“নৌপরিবহন অধিদপ্তরের দুজন কর্মকর্তার অবহেলা পেয়েছে তদন্ত কমিটি। তারা হলেন, সার্ভেয়ার প্রকৌশলী মো. মাহবুবুর রশিদ এবং পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান।”

সম্প্রতি সার্ভেয়ার মো. মামুনুর রশিদকে ঢাকা থেকে চট্টগ্রামে বদলি করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, মন্ত্রণালয়ের নির্দেশনায় মাহবুবুর ও হাবিবুরের বিরুদ্ধে সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সদরঘাটে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক জয়নুল আবেদিনের ‘দায়িত্বে অবহেলার’ কথাও তদন্ত কমিটির প্রতিবেদনে এসেছে।

সেখানে বলা হয়, প্রায় তিন মাস বসে থাকার পর লঞ্চটি আবার চালু করা হয়েছিল অগ্নিকাণ্ডের আগে। নৌপরিবহন অধিদপ্তরের জাহাজ সার্ভেয়ার ও পরিদর্শক এবং বিআইডব্লিউটিএর পরিদর্শকদের কেউ তখন ‘ভালোভাবে লঞ্চটি পরীক্ষা করেননি’।

ইঞ্জিন বদলে চালু হওয়ার পর ঢাকা-বরগুনা রুটে লঞ্চটি ১৯ ডিসেম্বর প্রথম যাত্রা করে। আর ২৩ ডিসেম্বর করে দ্বিতীয় যাত্রা। কিন্তু এই দুই যাত্রায় মোহাম্মদ হাবিবুর রহমান লঞ্চটি পরিদর্শন করেননি।

তদন্ত কমিটি বলেছে, লঞ্চটির যান্ত্রিক ত্রুটি সারানোর পর আবার চলাচল শুরু করার বিষয়টি জানার পরেও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক জয়নুল আবেদিন নৌপরিবহন অধিদপ্তরের জাহাজ সার্ভেয়ারকে বিষয়টি জানাননি।

পুরোনো খবর

লঞ্চে আগুন: ৪ কর্মকর্তার ‘অবহেলা’ পেয়েছে নাগরিক কমিটি  

অভিযান-১০: লঞ্চের মালিক, মাস্টার ও চালকের দায় পেয়েছে তদন্ত কমিটি  

অভিযান-১০: আত্মসমর্পণের পর কারাগারে লঞ্চের দুই মাস্টার  

নৌ আদালতে মামলা, লঞ্চমালিকসহ ৮ জনকে গ্রেপ্তারে পরোয়ানা  

অনুমোদন ছাড়াই লঞ্চের ইঞ্জিন বদলান হামজালাল: র‌্যাব  

ঝালকাঠিতে লঞ্চে আগুন: তিন সন্তান আর বাবা-মাকে খুঁজে বেড়াচ্ছেন বরগুনার ফাতেমা  

ঝালকাঠির নদীতে অজ্ঞাতপরিচয় লাশ, পোড়া লঞ্চের বলে ধারণা  

লঞ্চে আগুন: বিয়ের বাজার নিয়ে নিখোঁজ বাবা-মা-ভাই  

লঞ্চে আগুন: লাশ দেখে চেনার উপায় নেই  

লঞ্চে আগুন: বরগুনায় ৯ লাশ শনাক্ত, বাকিরা গণকবরে  

পুড়ে যাওয়া লঞ্চে তদন্ত কমিটির সদস্যরা  

বরিশাল মেডিকেলের বার্ন ইউনিট কতটা জরুরি ছিল, বোঝা যাচ্ছে এখন  

অভিযান-১০: ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, মেলেনি উত্তর  

পোড়া লঞ্চ থেকে বেঁচে ফেরাদের বর্ণনায় সুগন্ধা ট্র্যাজেডি  

লঞ্চে আগুন: গতি বাড়াতে চলতি মাসেই লাগে ইঞ্জিন  

লঞ্চের আগুনে দগ্ধদের আরও দুজন হেলিকপ্টারে ঢাকায়  

লঞ্চে আগুন: আহতদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর