২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানের চার উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা ফের বৃদ্ধি

বান্দরবানের জেলা প্রশাসকের স্বাক্ষরে এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বান্দরবানের চার উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা ফের বৃদ্ধি

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের সাঙ্গু নদীর বড় পাথর এলাকা

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2022, 05:34 PM

Updated : 04 Nov 2022, 05:57 PM

বান্দরবানের চার উপজেলা রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদমে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ৮ নভেম্বর করা হয়েছে।

শুক্রবার জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এবং সরকারি বিভিন্ন দপ্তরে পাঠানো এক গণবিজ্ঞটিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি, রুমা, আলীকদম ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা ৮ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।

এর আগে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার সীমান্ত এবং রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযানের মধ্যে নিরাপত্তার কারণ দেখিয়ে রুমা ও রোয়াংছড়ি দুই উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষিদ্ধ করে প্রশাসন।

এরপর ২৩ অক্টোর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আরও দুই উপজেলা থানচি ও আলীকদম উপজেলায়ও ভ্রমণ নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে ভ্রমণ নিষিদ্ধের মেয়াদ বাড়িয়ে ৪ নভেম্বর করা হয়। 

আরও পড়ুন:

এবার পর্যটকদের থানচি ও আলীকদম ভ্রমণে নিষেধাজ্ঞা

‘নিরাপত্তার স্বার্থে’ রুমা ও রোয়াংছড়িতে অনির্দিষ্টকালের জন্য পর্যটন বন্ধ

নতুন জঙ্গি দল: পাহাড়ে অভিযান, তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

নতুন জঙ্গি দলের ‘পাহাড়ি যোগ’ পেয়েছে র‌্যাব

জঙ্গি আর পাহাড়ি দলের মিলে যাওয়ার বিপদ যেখানে

র‌্যাবের জালে নতুন জঙ্গি দল, কারা এরা?

নিখোঁজ ‘৫৫ জন’ নতুন জঙ্গি দলে, ৩৮ জনের তালিকা দিল র‌্যাব

জঙ্গি নেতারা সশস্ত্র প্রস্তুতি নিতে বলেছিলেন: ফিরে আসা নিলয়

নিখোঁজ ৪ তরুণসহ সাতজনকে গ্রেপ্তারের পর র‌্যাব জানাল নতুন জঙ্গি দলের নাম

পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?

জঙ্গিদের সঙ্গে বম পার্টির যোগ খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী  

বান্দরবানের চার উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ল